শনিবার, ১১ জুলাই ২০২৬

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

ক্রাউডফান্ডিং অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে:প্রফেসর ড. রোথাম স্নেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

ক্রাউডফান্ডিং (গণঅর্থায়ন) বিশ্বের অনেক দেশে এখন জনপ্রিয় ধারণা। দেশগুলোর অর্থনীতিতেও পড়ছে এর প্রভাব। উন্নত বিশ্বে গণঅর্থায়নের জন্য সংস্থা গড়ে উঠছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নয়নশীল দেশগুলো এর মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে গণঅর্থায়ন।
চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্রাউডফান্ডিং ফর ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন ইউনিভার্সিটি অব আগদার নরওয়ে-এর প্রফেসর ড. রোথাম স্নেয়র। আজ ৯ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় দুদিনব্যাপী এ আয়োজনের। দেশি-বিদেশি ১০জন গবেষক নিজেদের মৌলিক প্রবন্ধ নিয়ে অংশগ্রহণ করছেন এ সম্মেলনে। প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও রিসার্চ কাউন্সিল অব নরওয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
‘অল্টানেটিভ ফাইন্যান্স ট্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে রোথাম স্নেয়র আরো বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিঙ্গাপুর, মালয়েশিয়া এমনকি নেপালের মতো দেশ গণঅর্থায়নের ধারণায় অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশেরও দুটো প্রতিষ্ঠান প্রায় ৩৬ হাজার ইউএস ডলার উত্তোলন করে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছে। এছাড়াও, আরো কয়েকটি গণঅর্থায়ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশে।
গবেষণায় দেখা গেছে, গণঅর্থায়নে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সফলতার হার প্রায় ৯২ শতাংশ। সাধারণ মানুষের পাশাপাশি বড় বড় দাতা সংস্থা, বিনিয়োগকারী প্রতিষ্ঠান বর্তমানে গণঅর্থায়ন প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার অধীনে থাকায় এসব ক্ষেত্রে মানুষের আস্থাও বাড়ছে। ফলে, ভবিষ্যতে বিনিয়োগের একটা বড় খাত হয়ে উঠতে যাচ্ছে গণঅর্থায়ন।
ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান এ সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রাউডফান্ডিং কেবল অর্থ সংগ্রহ নয়, একইসাথে ব্যবসা বা প্রকল্পকে সহযোগিতা করার জন্য সামাজিক বলয়ও তৈরি করে। এভাবে সম্ভাব্য গ্রাহক ও বিনিয়োগকারীরা পরস্পর একীভূত হয়ে যে সম্পৃক্ততার সৃষ্টি হয়, তা সেই ব্যবসা বা প্রকল্পটির স্থায়িত্বকে বাড়িয়ে তোলে। একইসাথে উদ্ভাবন ও সৃজনশীলতাকেও উৎসাহিত করে এই ক্রাউডফান্ডিংয়ের ধারণা। নতুন অনেকেই নিজেদের উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহস পায়।
সম্মেলনের প্রথম দিনে ‘ক্রাউডফান্ডিং ইন বাংলাদেশ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ইস্টার্ন নরওয়ে-এর অ্যাসোসিয়েট প্রফেসর জিয়াউল হক মুনিম ও ইডিইউর অ্যাসিস্টেন্ট প্রফেসর মুহাম্মদ হাসান শাকিল; ‘ক্রাউডফান্ডিং কালচারাল ইন্ডাস্ট্রিজ-দ্য ক্রাউডকাল প্রজেক্ট’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব এপ্লায়েড সায়েন্স-এর প্রফেসর ড. নাটালিয়া ম্যালে; ‘ক্যাম্পেইন ফিচারস এন্ড ক্রাউডফান্ডিং সাক্সেস: এভিডেন্স ফ্রম অটোমেটেড মেশিন লার্নিং’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ক্রিয়েটিভ আর্টস-এর প্রফেসর ড. এলিজাবেথা লাজারো, ইউনিভার্সিটি অব আগদার নরওয়ে-এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. দানিয়েল নর্ডগার্ড ও অ্যাসোসিয়েট প্রফেসর জিয়াউল হক মুনিম; ‘ইন্ডাস্ট্রিয়াল ক্রাউড ফান্ডিং: দ্য কেইস অব মিউজিয়াম’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব বার্সেলোনা-এর প্রফেসর ড. লুইস বনেট।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...