শনিবার, ১১ জুলাই ২০২৬

বিএনপি জামায়াতের রাস্ট্র মেরামতের স্লোগানের ইঞ্জিনিয়ার, মিস্ত্রী কে? :এ টি এম পেয়ারুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলাপরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুলল ইসলাম বলেন, বিএনপি রাষ্ট্র মেরামতের কথা বলে বাংলাদেশকে আফগানিস্তান, লিবিয়া, ইরাক, মিশর বানাতে চাচ্ছে।তিনি জানতে চান বিএনপি জামায়াতের রাস্ট্র মেরামতের স্লোগানের ইঞ্জিনিয়ার, মিস্ত্রী কে?

সোমবার(৯ জানুয়ারি) বিকাল ৪.০০ টায় চট্টগ্রামস্থ ফরিঙ্গিবাজার ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ ও চসিক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরীর সংবর্ধনা এবং দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুলল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। এ উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে। বাংলাদেশে শুধুুমাত্র অর্থনৈতিক নয় আর্থ-সামাজিক এবং মানব উন্নয়নে ব্যাপক উন্নতি সাধন করেছে। বিএনপি রাস্ট্র মেরামতের স্লোগানের ধোঁয়া তুলে বাংলাদেশকে আফগানিস্তান, লিবিয়া, ইরাক, মিশর বানাতে চাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে থাকলে এদেশ বিএনপি জামায়াতের ষড়যন্ত্র কোন দিন সম্ভব হবে না।

তিনি আরো বলেন, দুঃস্থ ও অসহায় লোকজন শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট পায়। বিশেষ করে অসুস্থ ও বায়োবৃদ্ধের দুর্ভোগ বেশি থাকে। অসহায় শীতার্ত জনসাধারণের কষ্ট লাগবের জন্য ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগ প্রশংসিত। তবে সকল দরিদ্র জনগোষ্ঠীর শীতের কষ্ট দূর করার জন্য সকল সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, ৩০ নং পূর্ব মাদারবাড়ীর ওযার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, তারেক সর্দার, নাসির উদ্দীন আহমেদ, খোরশেদ আলম রহমান, শহিদুল ইসলাম পিন্টু, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, মাসুদ পারভেজ, জাবেদ জাহাঙ্গীর টুটুল, তাজউদ্দীন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, অনিন্দ দেব প্রমুখ ।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...