নগরীর ভাসমান শীতার্থদের মাঝে সামান্য উষ্ণতা ছোঁয়াতে রাতের বেলায় কম্বল নিয়ে পথে বেরিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এর আগেও তিনি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ভবঘুরে অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করেছেন।
শীতবস্ত্র বিতরনের ধারাবাহিকতায় তিনি শুক্রবার রাতে সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলমকে সঙ্গী করে পথের ধারে কাঁপনধরা কনকনে শীতে জবুতবু অসহায় ভাসমান মানুষদের কম্বল উপহার দিয়েছেন।
এসময় তিনি বলেন, আমরা মানুষ সামাজিক জীব। সমাজে অসুবিধায় থাকা অসহায়দের পাশে সহায়তা নিয়ে দাঁড়াতে না পারলে অন্য জীবের সাথে আমাদের পার্থক্য থাকেনা। আমি জানি, সকলের সমান সামর্থ্য থাকেনা। তবুও সামর্থ্যের মধ্যে থেকে একটু সহানুভুতি নিয়ে দুঃখী মানুষের সহায় হলে সমাজের বৈষম্য দুর করা সম্ভব হবে। মিলে মিশে আর্ত মানবতায় এগিয়ে আসতে পারলে সমাজে আর্ত পীড়িত দুঃখী মানুষের সংখ্যা ক্রমশঃ কমে আসবে। সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।

