যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা ইউনিট গুলো গতিশীল ও কার্যকর করা দরকার।চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সৌজন্য সাক্ষাৎকারের সময় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এ কথা বলেন|
আজ সোমবার(২জানুয়ারি) বিকাল ৪ টায় চট্টগ্রাম জেলা পরিষদের এর অস্থায়ী কার্যালয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎকার ও মতবিনিময় করেন।
মত বিনিময়ের সময় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতায় সেবায় নিবেদিত প্রতিষ্ঠান। তবে সিটির চাইতে জেলা পর্যায়ে রেড ক্রিসেন্টের সম্পৃক্ততা বাড়ানো দরকার বলে আমি মনে করি।
আন্দরকিল্লা জেমিসন মাতৃসদন হাসপাতাল আমাদের ঐতিহ্যের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। এ প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা নিয়ে আমি খুবই বিব্রত। এটা নিয়ে অনেক দুর্নাম ছড়িয়ে আছে। প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সেকারণে আমি ঘন ঘন সেখানে যাচ্ছি ঘুঁনে ধরা প্রতিষ্ঠানটি ঠিক করার জন্য। ইনশাআল্লাহ আমি পারবো।
আজকে আপনাদের সবার সাথে পরিচিত হলাম, আপনাদের গঠন তন্ত্র ও সংবিধান দেখে সামনের দিকে অগ্রসর হবো। তবে আমার কাছ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি করবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মুনিরুল ইসলাম,সোসাইটির জাতীয় যুব কমিশন এর চেয়ার ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু ও কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ।

