বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে বিএনপিই বেকায়দায়

- Advertisement -
Single page 1st Paragraph

‘বিদেশিদের পদলেহন ও দেশবিরোধী সাংঘর্ষিক রাজনীতি করে সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপি ও তার মিত্ররাই বেকায়দায় পড়ে গেছে’ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষ সিনেমা হল মালিক সমিতি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। তারা কী করতে চায় বা কী করতে পারে, সে সম্পর্কে আমাদের ধারণা আছে। সেসব মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা দুটাই আছে। তাদের মোকাবিলা করা তাদের আমাদের জন্য কঠিন কোনো কাজ নয়।

মন্ত্রী বলেন, গত ১০ ডিসেম্বর তারা ভেবেছিল নয়াপল্টনের সামনে একটি সমাবেশ করতে পারবে, বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। সেটি তারা করতে পারেনি। ১০ ডিসেম্বরের পর বিএনপি বুঝতে পেরেছে তাদের শক্তি এবং সামর্থ্য কতটুকু। এরপরেও বিএনপি এ বছরও চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার জন্য।

হাছান মাহমুদ বলেন, আমরা তাদের সর্বোচ্চ অস্থিতিশীলতা ও অরাজকতা তৈরি করার চেষ্টা দেখেছি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে। সেগুলো মোকাবিলা করা হয়েছে।

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামানোর বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতারা এসব কথা প্রতিদিন বলেন। বর্তমান অবস্থা হচ্ছে বিএনপির সঙ্গে জনগণতো দূরের কথা, তাদের নেতা-কর্মীরাও নেই।

তিনি আরও বলেন, এখন সবচেয়ে বড় বিষয় হলো বিশ্বে সংকটময় পরিস্থিতি চলছে। দুই মাস আগেও ভেবেছিলাম করোনা মহামারি চলে গেছে। কিন্তু দেখা গেলো করোনা যায়নি। চীনসহ কয়েকটি দেশে করোনা মাথাচাড়া দিয়ে উঠছে। পাশাপাশি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষকে ভালো রাখা এবং সংকটময় পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া- সেটা অবশ্যই চ্যালেঞ্জ। গত তিন বছরও চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা মোকাবিলা করতে পেরেছি।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...