বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সরকারে থাকলে সমালোচনা হবেই: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

সরকারে থাকলে সমালোচনা হবে। সমালোচনা সহ্য করার ক্ষমতা ক্ষমতাসীন আওয়ামী লীগের আছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, ‘সরকারে থাকলে সমালোচনা সহ্য করার ক্ষমতাও থাকতে হয়। আর সেই ক্ষমতা আওয়ামী লীগের আছে।’

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে সোমবার(২জানুয়ারি) দুপুরে তিনি একথা বলেন।

রাষ্ট্রব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় সম্মেলন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্মেলনে বক্তরা সরকারের সমালোচনা করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বি‌ভিন্ন রাজনৈতিক দলের এবং আপনাদের (ইসলামী আন্দোলন) কেউ কেউ সরকারের সমালোচনা করছিলেন। দায়িত্বে থাকলে ভুল হবে। সরকারে থাকলে সমালোচনা হবে।’

যে গাছে ফল ধরে সে গাছেই মানুষ ঢিল মারে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দুনিয়ার কোনো সরকারই শতভাগ নির্ভুল কাজ করতে পারে নাই। কোনো সরকার আগামী শত বছরেও নির্ভুল কাজ করতে পারবে কি না সন্দেহ আছে।’

সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভালো কাজের প্রশংসা না থাকলে কাজের উৎসাহ কমে যায়। ভালো কাজের প্রশংসা করতে হবে, খারাপ কাজের সমালোচনাও করতে হবে। আমরা মনে করি, ভুলের সমালোচনায় ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে।

দেশের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে সাংঘর্ষিক রাজনীতি থেকে বের হয়ে আসারও পরামর্শ দেন তিনি।

সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সম্মেলন করেনি। ইসলামী আন্দোলনও বলতে পারত, তারা বায়তুল মোকাররম মসজিদের সামনে সম্মেলন করবে। কিন্তু তারা তা করেনি। কারণ তারা মনে করেছেন ওখানে করতে গেলে মুসল্লিদের নামাজের সমস্যা হবে।’

অতীতে বিভিন্ন সরকার কওমি মাদরাসার স্বীকৃতির বিষয়ে ‘মুলা ঝুলানো নীতিতে’ ছিলো অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, কওমি মাদরাসার স্বীকৃতি বহু বছরের পুরোনা দাবি। সেই দাবি পূরণ করা হবে বলে মুলা ঝুলিয়ে রাখা হতো। খালেদা জিয়া এবং এরশাদ সরকার মুলা ঝুলিয়ে রেখেছেন, জিয়াউর রহমানও মুলা ঝুলিয়ে রেখেছেন সেটা বলবো না। তবে এটা ঝুলিয়ে রাখা হতো বা করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুলা ঝুলিয়ে না রেখে সেই দাবি পূরণ করেছেন।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...