শনিবার, ১১ জুলাই ২০২৬

লালামায় পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানে লামা উপজেলা সরই ইউনিয়নে ডলুছড়ি মৌজায় লামা রাবার ইন্ডাষ্ট্রিজের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের কর্তৃক রেঙয়েন ম্রো পাড়ায় হামলা ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল ইউমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম। আজ সোমবার (২ জানুয়ারি ২৩) বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রামে চেরাগী পাহাড় মোড় থেকে মিছিল শুরু হয়ে প্রেসক্লাব ঘুরে আবারও চেরাগী মোড়ে এসে একটি সমাবেশ করা হয়। এতে পিসিপি নেতা সুদেব চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি উচিংশৈ চাক, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা প্রমূখ।
বক্তারা বলেন, লামা রাবার ইন্ডাষ্ট্রিজ কর্তৃকপক্ষ রেংয়েন ম্রো , লাংকম ম্রো ও জয় চন্দ্র ত্রিপুরা কার্বারী পাড়ায় বসবাসরত পাহাড়িদের ভোগ দখলীয় ৪০০ একর ভূমি দীর্ঘ দিন ধরে বেদখলের চেষ্টা চালাচ্ছে। গতকাল দিবাগত রাত ১ টার দিকে রাবার ইন্ডাষ্ট্রিজের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা দেলোয়ার, নরু ও মহসিন গং কর্তৃক ৪ ট্রাক ভর্তি প্রায় ১৫০ শতাধিক ভাড়াতে সন্ত্রাসী দিয়ে য়েংয়েন কার্বারী পাড়ায় ৩টি বসত বাড়িতে অগ্নিসংযোগ, ৬টি বাড়ি ভাংচুর, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী ও গবাদি পশু লুটপাট করে নিয়ে যায়। বেদখলের চেষ্টার অংশ হিসেবে ইতি পূর্বেও জুমভূমিতে আগুন লাগিয়ে প্রাণ-প্রকৃতি ধব্বংস করে দিয়েছে। নিরহ পাহাড়িদের প্রাণে মেরে ফেলতে ঝিড়িতে বিষ মিষিয়ে দিয়েছে। লামা রাবার ইন্ডাষ্ট্রিজের এই ন্যক্কারজনক কর্মকান্ডের নিন্দা জানিয়ে আজ পর্যন্ত সারা দেশে বহু প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। প্রশাসন ভূমিদুস্যর মুল হতাদের আইনী ব্যবস্থা গ্রহণ না করার কারণে এধরণের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। তিন পাড়াবাসীকে প্রতি নিয়ত ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। ভূমি রক্ষার আন্দোলনকারীদের হামলা করে মামলা দিয়ে হয়রানি করছে। সমাবেশ থেকে বক্তারা লামা রাবার ইন্ডাষ্ট্রিজের কর্মকান্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িত দেলোয়ার,  নুরু ও মহসীন গংদের গ্রেফতার করে বিচারের দাবী জানান।

 

এই বিভাগের সব খবর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

সর্বশেষ

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

সেতু ধসে পড়ে বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...