শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে নিয়ে ভুল প্রচারণা ঠেকাতে টেকনিক্যাল কমিটি

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ নিয়ে ভুল প্রচারণা ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতিসংঘ অথবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া এবং বিদেশি বাংলাদেশি মিশনসমূহে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কিছু মন্ত্রণালয় ও বিভাগকে নিয়ে এ কমিটি গঠন করা হবে।

কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিুসল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচনার বিষয়ে জানা গেছে, ভুল প্রচারণা বা বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য দেওয়া, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের কোনো ইস্যুতে বাংলাদেশ নিয়ে জানতে চাওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সংক্রান্ত তথ্য, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আরও যোগাযোগ বাড়ানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে টেকনিক্যাল কমিটি। কমিটির সমন্বয়কারী হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। সভায় আলোচনায় বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা ক্লোজ ডোর মিটিং। আমাদের কার্যক্রমের অংশ হিসেবে অনেক বৈঠকই করতে হয়। সব মিটিং যে গণমাধ্যমের জন্য ওপেন করতে হবে বিষয়টা এমন নয়। আমি এ বিষয়ে আর কিছু বলব না।

তবে তিনি বড় শক্তিগুলোর বৈশ্বিক প্রতিযোগিতার কারণে সৃষ্ট চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও নতুন বছরে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখতে সরকার সচেষ্ট থাকবে বলে জানিয়েছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...