শনিবার, ১১ জুলাই ২০২৬

জয়নগর ক্লাবের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চকবাজার জয়নগর ক্লাবের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ গত ২৯ ডিসেম্বর জয়নগর আবাসিক কল্যাণ সমিতির সম্মুখে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী।

জয়নগর ক্লাবের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য তাউসিফ মোস্তফা তানভীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চসিক ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পীরজাদা মো. মহরম হোসাইন, জয়নগর আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, জয়নগর ক্লাবের সাধারণ সম্পাদক আয়াজ মোঃ রকি, ক্রীড়াসংগঠক মশিউর রহমান,জয়নগর ক্লাবের সহ-সভাপতি আ স ম সালাউদ্দিন মনসুর, সহ-সভাপতি রাশেদুজ্জামান চৌধুরী শিমুল, মোঃ আলতাফ হোসেন।,

উপস্থিত ছিলেন জয়নগরবআবাসিক কল্যান সমিতির সহ-সভাপতি ছাইফুল হুদা সিদ্দিকী,অর্থ সম্পাদক আবুল কাশেম,সহ-অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ, জয়নগর আবাসিক কল্যান সমিতির সদস্য অনিমা কামাল, মেহেরুন্নেছা মিন্টু,আলী নেওয়াজ খান পারভেজ,জয়নগর ক্লাবের সম্পাদক মন্ডলীর সদস্য কফিল উদ্দিন, ইশতিয়াক মাহমুদ ইমন,আজিম উদ্দিন, তাজ উদ্দিন টিপু, মাকসুদ জামিল মারুফ, আশফাক আহমেদ ইরফান, নিয়াজ মোহাম্মদ বাবু, সৈয়দ মোঃ মঈন, স্বপন সিং,শাহদাত টিপু,অমিত মজুমদার নয়ন, জুয়েল চৌধুরী মিঠু, তনুশ্রী নাগ বন্যা,আলবান বারী,রাশেদ কামাল বাবু,জয় দাশ গুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সামাজিক ক্লাব সামাজিক অবক্ষয় রোধ করতে পারে।জয়নগরে যে ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। এটির মাধ্যমে পারিবারিক বন্ধন সৃষ্টি হয়েছে। এ ক্লাবের মাধ্যমে মহল্লার তরুণ তরুণীরা খেলাধুলা, সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে।

আলোচনা শেষে জযনগর ক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে চিত্রাংঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে ৬০ জন প্রতিযোগীর মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দর এরপর ক্লাবের সদস্যদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

সর্বশেষ

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

সেতু ধসে পড়ে বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...