শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেট্রোরেল দেখতে স্টেশনের বাইরে উৎসুক জনতা

- Advertisement -
Single page 1st Paragraph

নগরবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হয়েছে গতকাল বুধবার। আজ বৃহস্পতিবার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাইতো ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে শত শত মানুষ। মেট্রোরেল দেখতে অনেকেই ভিড় করেছেন স্টেশনের বাইরে।
শ্যামলীতে বাসা মো. মামুন হোসেনের। কনস্ট্রাকশনের কাজ করেন তিনি। আজ কোনো কাজ না থাকাই মেট্রোরেল দেখতে আসেন তিনি। মামুন হোসেন বলেন, প্রথম দিনই আসলাম দেখতে। প্রচুর ভিড় ট্রেনে ওঠার জন্য। এত ভিড়ের মধ্যে ওটা কষ্টকর যখন ভিড় কমবে তখন ট্রেনে উঠবো। আজ বাইরে থেকেই ট্রেন দেখলাম।

বাবুল হোসেন ব্রাক্ষণবাড়িয়া থেকে ছেলেকে নিয়ে আসেন শিশু হাসপাতালে। মেট্রোরেল আজ থেকে চলছে জানতে পেরে আগারগাঁও স্টেশনে চলে আসেন তিনি। এ সময় তিনি বলেন, মেট্রোরেল চালু হয়েছে শুনেছি। এসে দেখলাম ভালোই লাগছে। তবে উঠতে পারলে আরও ভালো লাগতো। নিচে থেকেই দেখলাম আপাতত।

দর্শনার্থী জহির বলেন, প্রথম দিনেই মেট্রোরেল দেখতে আসলাম। মেট্রোরেলে উঠতে এত মানুষ আর ভিড় বাইরে থেকে দেখা ছাড়া উপায় নাই। এদিকে ১২টায় মেট্রোরেল চলাচল বন্ধ হলেও পৌনে ১২টা পর্যন্ত কয়েকশো মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বৃহস্পতিবার সকাল ৮টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেল। যাত্রীদের নিয়ে মেট্রোরেল প্রথমবারের মতো সকাল ৮টা ১৫ মিনিটে উত্তর উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোর থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ যাত্রীদের।

যানজটের নগরী ঢাকায় বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে বুধবার (২৮ ডিসেম্বর)। এদিন বেলা ১১টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।

৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মাণকাজ চলছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায়।

শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলে মেট্রোরেল। বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করা যাবে।

এই বিভাগের সব খবর

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতের এই ভূমিকম্পে উপকেন্দ্রের কাছাকাছি...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে হেরে গেলেও দলের সামগ্রিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর ঐতিহাসিক মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার বর্গফুটের একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি...

সর্বশেষ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর...

বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান

বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে দিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে...

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...