বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা বাংলাদেশের লাইফলাইন : ছাত্রলীগ সভাপতি

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, মেট্রোরেল যেমন ঢাকা শহরের লাইফলাইন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনি বাংলাদেশের লাইফলাইন।তিনি বলেন, ঢাকার বুকে মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ‘স্মার্ট যানবাহনের’ যুগে প্রবেশ করেছে ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এসব কথা বলেন। ‘স্বপ্নের মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে’ আজ ঢাবির মধুর ক্যানটিন থেকে আনন্দ শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় ছাত্রলীগ। শোভাযাত্রা শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশ সমাবেশ করে।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি বলেন, ‘বাংলাদেশে আজকের দিন ও গতকালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকের দিনে আমরা বৈদ্যুতিক যানবাহনের যুগে প্রবেশ করেছি। স্মার্ট ও ডিজিটাল রিমোট কন্ট্রোল যানবাহনের যুগে প্রবেশ করেছি।’

সাদ্দাম হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব সম্পন্ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে তিনি স্মার্ট বাংলাদেশের পথে শুভসূচনা নিশ্চিত করেছেন।

ছাত্রলীগের সভাপতি বলেন, ঢাকা পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি। এখানে যানবাহনের গড় গতি অন্যান্য দেশের চেয়ে অনেক কম। শেখ হাসিনার উপহার মেট্রোরেলে সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ঢাকায় মেট্রোরেল পূর্ণাঙ্গভাবে চালু হলে এক লাইনের মাধ্যমে ঘণ্টায় ৬০ হাজার, দিনে ৫ লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন।

সাদ্দাম হোসেন বলেন, ২০৩০ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরে ৬টি মেট্রোরেল উপহার দেবেন। এই ৬টি মেট্রোরেলের মাধ্যমে দিনে ৫০ লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। যানজটের কারণে জিডিপির ক্ষতি হতো। এখন মেট্রোরেলের সুবাদে জিডিপি প্রবৃদ্ধি ও কর্মঘণ্টা বাড়বে। এই বদলে যাওয়া বাংলাদেশের রূপকার শেখ হাসিনা। তাঁকে ছাত্রসমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

সাদ্দাম হোসেন বলেন, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের ফলে ঢাকা মহানগর উত্তরের প্রেমিকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রেমিকার দূরত্ব ঘুচে গেছে। ছাত্রলীগের সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, পাঠ্যসূচিগুলো যেন আধুনিক করা যায়, ক্যাম্পাসগুলো যেন স্মার্ট ক্যাম্পাস হয়, আগামী দিনে তা নিশ্চিত করতে তাঁর সংগঠন কাজ করবে।

সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান থাকবে, যেকোনো মূল্যে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা-সংকটে পাশে থাকার দায়িত্ব আপনাদের পালন করতে হবে।
আমাদের যে পরিবর্তন হয়েছে, তরুণ প্রজন্মের স্বপ্নের নিরাপত্তার স্বার্থে সেই পরিবর্তনকে আমাদের টেকসই করতে হবে, নিরাপত্তা দিতে হবে।’

সমাবেশ থেকে বিএনপি ও জামায়াতকে হুঁশিয়ার করে দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

সাদ্দাম হোসেন বলেন, বিএনপি-জামায়াত আগামীকাল ঢাকায় গণমিছিল করার হুমকি দিয়েছে। ১০ ডিসেম্বর নিয়ে তারা অনেক হম্বিতম্বি করেছিল। কিন্তু তাদের শেষ পর্যন্ত ঢাকা শহরের মূল প্রান্ত থেকে বিদায় নিয়ে গোলাপবাগে সমাবেশ করতে হয়েছিল।
শেখ ওয়ালী আসিফ বলেন, মেট্রোরেল উদ্বোধন অপশক্তির অন্তরে জ্বালা দেয়। সেই জ্বালায় আগামীকাল তারা ঢাকা শহরে নৈরাজ্যের পরিকল্পনা হাতে নিয়েছে। তারা নাকি ঢাকা শহরে গণমিছিল করবে! মিছিল করা সবার রাজনৈতিক অধিকার। কিন্তু গণমিছিলের নামে গণহয়রানির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি রাজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...