রবিবার, ১২ জুলাই ২০২৬

হালিশহরে ঈমানিয়াত-ইনসানিয়াত সুরক্ষা সমাবেশ ও সালাতু সালাম মাহফিল সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুতায়ালা আনহুম সত্যের ইমামবৃন্দ মহান গাউসে পাক প্রাণের খাজাবাবা ও জামে আউলিয়া কেরামের পথ পুনরুদ্ধারের লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর থানার উদ্যোগে গত মঙ্গলবার(২৭ডিসেম্বর) ঈমানিয়াত-ইনসানিয়াত সুরক্ষা সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। স

র্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে আল্লামা আরিফ আল আহসানের সভাপতিত্বে ও উনজিলা প্রভা এর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈমানিয়াত ইনসানিয়াত ও সালাতু সালাম মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের কেন্দ্রীয় নেতা আল্লামা আওয়াল আল কাদেরী। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন আমির হোসেন, আসরাফুল আলম, মঈনউদ্দিন, মাওলানা দেলোয়ার আহসান,শাহানা আক্তার, ফাতেমা আক্তার লিজা, ফাহমিদা ইফতেখার লুবনা, এমদাদ আহমেদ কায়েস, শাহরিয়ার প্রান্ত, এম ইউ শরিফ ও অসংখ্য আলেম প্রমুখ সুন্নী নেতৃবৃন্দ এ মাহফিলে অংশগ্রহন করেন। বক্তাগণ বলেন ঈমানের পর জীবনের সকল রহমত ও বরাত লাভের নির্ধারিত উপায় পবিত্র কলেমা প্রদত্ত জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার মালিকানা। দোজাহানের সব সৌন্দর্যের বরাত-আল্লাহকে পাওয়ার বরাত ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহহি ওয়াসাল্লাম এর আপন হওয়া। যার মূলে রয়েছে দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের অভিযাত্রা ও নৈকট্য সাধনা এবং যার শর্ত হলো আত্মার ঈমানী শুদ্ধতা।

তাঁরা বলেন, আত্মার ঈমানী শুদ্ধতা নির্ভর করে সকল প্রকার বাতেল মত পথ থেকে মুক্ত থাকার উপর এবং সব কিছুর উর্ধ্বে প্রাণাধিক প্রিয়নবীর প্রেমভিত্তিক হৃদয়ের উপর। তাঁরা বলেন, আত্মার মূল, অস্তিত্বের উৎস মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনভাবে বিচ্ছিন্ন থাকলে রেসালাত কেন্দ্রীক না হয়ে বস্তুভিত্তিক হয়ে থাকলে আত্মা মৃত অন্ধকার ও নাপাক হয়ে যায়, যেখানে নামাজ রোজা বা কোন এবাদতই আর কাজে আসে না। তাঁরা বলেন, অপরদিকে দ্বীনের সাথে সম্পূর্ণ একাকার হয়ে দ্বীনের বিরুদ্ধে বাতেলের আগ্রাসন ও মিল্লাতের সমস্যা সংকটে একাত্ম হয়ে দ্বীনের আধ্যাত্মিক রাজনৈতিক সর্বদিকে পূর্ণ বিশ্বস্ত না হলে কেবল একটা দিক রোজা দ্বীনের সাথে প্রতারণা হয়ে দাড়ায়।

বক্তাগণ আরও বলেন, সারা দুনিয়ায় আজ ইসলামের ছদ্মনামে প্রতারক বাতেল ফেরকা ও ধর্মের নামে অধর্ম উগ্রবাদ এবং নাস্তিক্য উদ্ভূত বস্তবাদী মতবাদ তাওহীদ রেসালাত থেকে আত্মাকে বিচ্ছিন্ন করে মিথ্যা আঁধারে নিমজ্জিত করার চক্রান্ত করছে, জীবন ও দুনিয়ার সর্বজনীন মানবিক প্রাকৃতিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াতের বিপরীতে মানবতাবিধ্বংসী একক গোষ্ঠিবাদী স্বৈর রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার মাধ্যমে সত্য ও জ্ঞানের প্রবাহ রূদ্ধ করে এবং জীবনের সকল অধিকার-স্বাধীনতা-নিরাপত্তা হরণ করে সমগ্র মানবতাকে দাসত্ত্ব শৃংখলে আবদ্ধ করে সর্বাত্মক ধ্বংসের অপচেষ্টা চলছে। প্রেমময় বরকতময় সালাতু সালামের মাধ্যমে সম্মেলন সুসম্পন্ন হয়।

এই বিভাগের সব খবর

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোনো কোনো সড়কে হাঁটুপানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতার...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, দুর্যোগের সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই মনিটরিং করছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসহ ত্রাণ সহায়তা...

সর্বশেষ

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

অতিরিক্ত সময়ের দুই গোলে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে...

ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...