শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দোকানের লকার থেকে ১৯ ভরি স্বর্ণ চুরি, ধরা পড়ল পেশারদার চোর

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর একটি দোকানের লকার থেকে স্বর্ণ চুরির দায়ে মো. আমির হোসেন (৩৮) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে একটি চায়ের দোকানের ক্যাশের ভেতরে লুকানো অবস্থায় চুরি হওয়া ১৯ ভরি ৫ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

চুরি হওয়া ১৯ ভরি স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা। আজ মঙ্গলবার নগরীর চান্দগাঁও থানাধীন ওয়াসা রোডের মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানাধীন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির।

গ্রেপ্তার মো. আমির হোসেন (৩৮) চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

জানা গেছে, কোতোয়ালী থানাধীন হাজারী লেইন হাজারী মার্কেটের উদয়ন জুয়েলার্স নামে একটি দোকানের ভেতর থাকা লকার থেকে ১৯ ভরি ৫ আনা ৪ রতি ওজনের স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক শিবপদ ধর বাদি হয়ে একটি মামলা করেন। পরে সিসিটিভি ক্যামরার ফুটেজ পর্যালোচনা করে অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। দোকান থেকে স্বর্ণালংকার চুরি করার কথা স্বীকার করে আমির। আমির হোসেনের দেখানো মতে শাহ আমানত হোটেল এন্ড ঝাল বিতানের ক্যাশবাক্সের ভিতর থেকে চোরাইকৃত ১৯ ভরি ৫ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

ওসি মো. জাহেদুল কবির বলেন, আমির হোসেন একজন পেশাদার চোর। নগরের বিভিন্ন এলাকায় ১০০ থেকে ১৫০টি চুরির ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আমির। নগরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে কোথাও কোনো জুয়েলারি দোকান, মুদির দোকান খোলা দেখলে ক্রেতা সেজে দোকানে ঢুকে এবং দোকানদারকে ব্যস্ত রেখে কৌশলে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল চুরি করে। পাশাপাশি কোন বাসা বাড়ির দরজা খোলা দেখলে কৌশলে বাসা বাড়িতে ঢুকে বাসার ভেতর থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার চুরি করতো।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...