বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেট্রোরেলের উদ্বোধন : সার্বিক নিরাপত্তার দায়িত্বে ডিএমপি 

- Advertisement -
Single page 1st Paragraph

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগামিকাল মেট্রোরেলের উদ্বোধন। এ উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে ডিএমপি।
তিনি বলেন, এছাড়া মেট্রোরেল পুলিশ গঠনের আগ পর্যন্ত ডিএমপি পুলিশ মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।

কমিশনার আজ মঙ্গলবার দিয়াবাড়ী, উত্তরা নর্থ সেন্টার ও প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের জন্য আগামিকাল বুধবার একটা ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামিকাল উত্তরায় বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ করবেন। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানস্থল ও জনসমাবেশস্থলে প্রধানমন্ত্রী ও ভিভিআইপিরা আসবেন। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ব্যাবস্থা নেওয়া হয়েছে।

মেট্রোরেল পুলিশ (এমআরপি) গঠনের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, মেট্রোরেল একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। মেট্রোরেলের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে বিশেষ একটি ইউনিট গঠনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এরআগ পর্যন্ত ডিএমপি পুলিশ মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...