আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে। যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা ফ্যাসিজমের কায়েম করেছে, তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
মঙ্গলবার(২৭ডিসেম্বর)বিকালে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস চট্টগ্রাম মহানগরের আয়োজনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে জাসাস নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।
জাসাস নেতৃবৃন্দ আরও বলেন বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ ও রক্ষা করার জন্য শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং বিএনপিকে গতিশীল করতে জাসাসের ভূমিকা অপরিসীম।
চট্টগ্রাম মহানগর জাসাসের আহবায়ক লায়ন এম এ মুছা বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ শিপন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন বর্তমান সরকারের রাষ্ট্র ও জনগন বিরোধী সব কর্মকাণ্ডের নিন্দা জানান এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পূন:উদ্ধারে জাসাস জোরালো ভুমিকা বাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর জাসাস এর যুগ্ম আহবায়ক প্রকাশক শেখ জামিল হোসেন, যুগ্ম আহবায়ক সংগীত পরিচালক সৈয়দ জিয়া উদ্দীন, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাসুদ, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহিন, নগর জাসাস নেতা সংগঠক মঈন উদ্দিন জুয়েল, মঞ্চ অভিনেতা শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া, জাসাস নেতা সাংবাদিক আমিনুল ইসলাম রিপন, আকবর থানা জাসাসের সভাপতি আব্দুল হান্নান শিবলী, চকবাজার থানা জাসাসের সভাপতি চিত্রশিল্পী আব্দুল আউয়াল, সদরঘাট থানা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, নগর নেতা সালাউদ্দিন, মোঃ আসাদুজ্জামান প্রমূখ নেতৃবৃন্দ।

