বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ভারত, পাকিস্তানের চেয়ে ঢাকায় মেট্রোর ভাড়া দুই থেকে পাঁচ গুণ বেশি:বিএনপি

- Advertisement -
Single page 1st Paragraph

মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের ভাড়া ১০০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপি বলছে, এই ভাড়া পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের বিভিন্ন নগরীর মেট্রোরেলের ভাড়ার চেয়ে দুই থেকে পাঁচ গুণ বেশি।

মঙ্গলবার(২৬ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন। গতকাল সোমবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়।

বিএনপির দাবি, সরকার মেট্রোরেল আইন ও বিধি লঙ্ঘন করে কয়েক গুণ বেশি ভাড়া নির্ধারণ করেছে।
সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির স্থায়ী কমিটি মনে করে, সরকার মেট্রোরেল আইন ও বিধি লঙ্ঘন করে এই ভাড়া নির্ধারণ করেছে। ঢাকা মেট্রোরেলের নির্ধারিত সর্বনিম্ন ভাড়া ২০ টাকা দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের ভাড়ার প্রায় দ্বিগুণ এবং চার গুণ বেশি। আর ২০ কিলোমিটার দূরত্বের জন্য যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তা কলকাতার চেয়ে চার গুণ, নয় াদিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের চেয়ে তিন গুণ এবং লাহোরের ভাড়ার চেয়ে সাড়ে পাঁচ গুণ বেশি।

বিএনপির স্থায়ী কমিটি বলেছে, জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার হলে ক্ষমতাসীন সরকার এমন গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারত না। এ জন্যই এই গণবিরোধী সরকারের পতন এত জরুরি হয়েপড়েছে। পড়েছে।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, যেকোনো সরকারের জনকল্যাণে কাজ করার দায়িত্ব আছে। কিন্তু এই সরকারের প্রতিটি কাজে দুর্নীতি এবং লাভের অপপ্রয়াস থাকে, এটা নিন্দনীয়।
মেট্রোরেল আইনে বলা আছে, ঢাকা মহানগরীর অধিবাসীদের যাতায়াত নির্বিঘœ, সহজ ও সুলভ করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, তা ঢাকায়। বেসরকারি খাতের বাস ভাড়ার চেয়েও দ্বিগুণ। সরকার তাদের দুর্নীতির জন্য এই প্রকল্পের ব্যয় কয়েক গুণ বাড়িয়েছেন। জনগণ তাদের অপরাধের দায় কেন নেবে।

ওই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং এর সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দুদকের হয়রানিমূলক মামলার নিন্দা জানানো হয়।

 

 

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...