শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সেফটি প্ল্যান নেই ইসলামী ব্যাংক হাসপাতালে, জরিমানা গুনলো দুই লাখ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় হাসপাতালের ফায়ার সেফটি প্ল্যান না থাকায় হাসপাতালটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফায়ার লাইসেন্সের মেয়াদ না থাকায় ‘টেক সোডাইস কর্পোরেশন’ নামে আরেকটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার জেলা প্রশাসনের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের জহুর হকার্স মার্কেট ও আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ করতে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ফায়ার সেফটি প্ল্যান না ছাড়া ইসলামী ব্যাংক হাসপাতালের কার্যক্রম চালানোর অপরাধে দুই লাখ টাকা এবং ফায়ার লাইসেন্সের মেয়াদ না থাকায় ‘টেক সোডাইস কর্পোরেশন’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, সিনেমা প্যালেস প্রান্ত থেকে শুরু করে নিউমার্কেট প্রান্ত পর্যন্ত প্রায় এক হাজার ২০০টি ঝুঁকিপূর্ণ দোকান রয়েছে। এসকল দোকানে ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই। নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্রও। এজন্য মার্কেট কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিটি দোকানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্র স্থাপন করতে নির্দেশ দেয়া হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...