শনিবার, ১১ জুলাই ২০২৬

পুলিশের ওপর হামলা:পাঁচলাইশে জামায়াত-শিবিরের আরও ১০ নেতাকর্মী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

পাঁচলাইশে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় জামায়াত-শিবিরের আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো— আলী আজগর (৩১), মজিবুল হক জাবেদ (৩৩), আকতার হোসেন (২৫), আবুল কালাম আজাদ (৪৫), লুৎফর রহমান ওরফে আলম (৪৬), তৌহিদুল ইসলাম (৪০), বদরুদ্দোজা ওরফে ভুট্টু (৪২), মুজ্জাম্মিনুল হক ওরফে মোজাম্মেল (৩০), জসিম উদ্দিন (৩৮) ও হারুনুর রশিদ (৫৫)।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে গ্রেফতারদের চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

তিনি বলেন, রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ও সোমবার ভোরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি। তাদের আদালতে পাঠিয়ে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে ২৪ ডিসেম্বর সকালে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় পুলিশের ওপর হামলা, দুই পুলিশকে আহত এবং পুলিশের গাড়ি ভাঙচুরর অভিযোগে ওইদিন বিকেলে মহানগর জামায়াত আমিরসহ ২৬৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন পাঁচলাইশ থানার এসআই মো. কামরুজ্জামান খাঁন। পরে ওইদিনই জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যাকবলিত এলাকায়...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও...

সর্বশেষ

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬...

বন্যাকবলিত এলাকায় খাবার ও আর্থিক সহায়তা দিলেন দীপেন দেওয়ান এমপি

জেলার বরকল উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত  এলাকা পরিদর্শনসহ...