শনিবার, ১১ জুলাই ২০২৬

বর্ণিল আয়োজনে চট্টগ্রামে বড়দিন উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

বাহারি সাজের ক্রিসমাস ট্রি, প্রতীকী গোশালা, পাঁচ তারকায় বিশেষ ডিনারসহ নানা বর্ণিল আয়োজনে চট্টগ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে নগরীর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছিলো উৎসবের আমেজ। ধর্মীয় প্রার্থনার পাশাপাশি বড়দিনকে ঘিরে কেউ বিশেষ খাবার কিংবা কেক তৈরী করেছেন, কেউ ধর্মীয় গানের আয়োজন করেছেন, কেউ গেছেন বেড়াতে।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করতে এই দিনে যিশুখ্রিষ্টের জন্ম হয়েছিলো। তার জন্মদিন উপলক্ষ্যে এই সম্প্রদায়ের লোকজন প্রতিবছর উৎসবে মাতে।

মূলত শনিবার দুপুরের পর থেকেই বন্দর নগরীর খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হয়। চট্টগ্রাম নগরের ফিরিঙ্গীবাজার গির্জা, জামালখান এ জি চার্চ, লাভ লেন গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি ক্রিসমাস ট্রি ও প্রতীকী গোয়ালঘর তৈরী করা হয়। রবিবার সকাল থেকে দিনভর এসব উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি কীর্তন, ধর্মীয় গান ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এছাড়া নগরীর পাঁচতারকা হোটেলগুলোতেও বড়দিন উপলক্ষে বর্ণিল সাজের ক্রিসমাস ট্রি, ক্রিসমাস হাউজ, শিশুদের আনন্দ দিতে সান্তা ক্লজের সাজের আয়োজন করা হয়। বিভিন্ন পদের ডিনারকে নানান ডিজাইনে রূপ দিয়েছেন পাঁচতারকার রাধুনীরা। দিনটি উপলক্ষে নগরীর গির্জাগুলোয় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যাকবলিত এলাকায়...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও...

সর্বশেষ

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬...

বন্যাকবলিত এলাকায় খাবার ও আর্থিক সহায়তা দিলেন দীপেন দেওয়ান এমপি

জেলার বরকল উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত  এলাকা পরিদর্শনসহ...