বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

করোনার নতুন ভ্যারিয়েন্ট : দেশের বন্দরগুলোতে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের কয়েকটি দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এ পরিস্থিতিতে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহেমদুল কবীর এ তথ্য জানান।

সব বন্দরে স্ক্রিনিং বাড়ানোর পাশাপাশি র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা ও করোনা শনাক্ত ব্যক্তিকে আইসোলেশনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ডা. আহেমদুল কবীর বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ৭, যা বিএ৫-এর একটি সাব ভ্যারিয়েন্ট। এটাকে বলা হয় আর১৮, অর্থাৎ একজন থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। অন্য ভ্যারিয়েন্টের চেয়ে এটার সংক্রমণ ক্ষমতা চারগুণ বেশি।

তিনি বলেন, করোনার এই ভ্যারিয়েন্টের আরেকটি ভয়ানক দিক হলো, খুব কম সময়ের মধ্যে মানুষ আক্রান্ত হবেন। এ থেকে আরও অনেক বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত হবে। এর উপসর্গ সম্পর্কে যা জানা গেছে- অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই।

এই ভ্যারিয়েন্টের ভয়াবহতা সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি জানিয়ে তিনি বলেন, টিকা না নেওয়া ব্যক্তির মধ্যে অনেক ভয়াবহ প্রভাব পড়তে পারে। যাদের অন্যান্য রোগ আছে, অন্তঃসত্ত্বা তাদের মধ্যে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে দ্বিতীয় বুস্টার অর্থাৎ চতুর্থ ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক আহেমদুল কবীর আরও বলেন, সম্মুখসারির ব্যক্তিদের চতুর্থ ডোজ নিয়ে নিতে হবে। এজন্য প্রচার-প্রচারণা বাড়াতে হবে। যারা কোমরবিডিটির মধ্যে আছেন, তাদের অবশ্যই সুরক্ষাসামগ্রী যেমন মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...