রবিবার, ২৮ জুন ২০২৬

আ.লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ড. হাছান মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের নতুন কমিটিতে এক নম্বর যুগ্ম সম্পাদক হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া এ পদে তার পরে পর্যায়ক্রমে রয়েছেন মাহবুবউল-আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করা হয়।

তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউসুফ হোসেন হুমায়ুন। ভোটে পাস হওয়ার পর পৃথকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন তিনি।

পরে কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।

নতুন কমিটিতে এক নম্বরে উঠে আসার আগেও দলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন ড. হাছান মাহমুদ। তিনি বর্তমানে সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বন ও পরিবেশমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নবম জাতীয় সংসদে চট্টগ্রাম-৬ আসন এবং দশম ও একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন।

দশম জাতীয় সংসদে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...