রবিবার, ২৮ জুন ২০২৬

দেশ বাঁচাতে হলে আ. লীগকে বাঁচাতে হবে : ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

আজ শনিবার(২৪ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের সবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিশ্বস্ত ঠিকানা হোক শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনও বিকল্প নেই।
তিনি বলেন, যত দুর্যোগ-বিপদই আসুক না কেন আমরা মানুষের পাশে ছিলাম, আাছি। মানুষের পাশে থাকবো এটা আমাদের অঙ্গীকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু। বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে বঙ্গবন্ধুর মৃত্যু নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর মেয়ে শেখ হাসিনা।

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করে, শেখ হাসিনাকে হটাতে পারলে সব হারানো ময়ুর সিংহাসন খুঁজে পাবে! পাবে না, ১০ ডিসেম্বর পারেনি; অশ্বডিম্ব। ৩০ ডিসেম্বরও যদি পারে, ঘোড়ায় ডিম পাড়বে। আছে সম্ভাবনা? আওয়ামী লীগ প্রস্তুত, মোকাবিলা করা হবে। সোনার বাংলা গড়ার জন্য আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবো ।

ওবায়দুল কাদের বলেন, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গান, তার নাম শেখ হাসিনা। সারা বিশ্বে তিনি আজ সমাদৃত। নিজেদের টাকায় পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন। সে জন্য বিরোধীদের অন্তরজ্বালা ধরেছে। তাকে নির্বাচনে হারাতে পারবে না বলেই ষড়যন্ত্র করছে তারা।

তিনি বলেন, বিএনপি জানে নির্বাচনে আসলে শেখ হাসিনাকে হঠাতে পারবে না। সে জন্য শেখ হাসিনাকে হত্যার জন্য ২০ বার চেষ্ঠা করেছে।

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে। এই জিয়াউর রহমান বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান। মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। এসব ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না।

এর আগে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...