বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে পুরকৌশল বিভাগের ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং ইউজিসি-এর সহযোগিতায় তিনদিনব্যাপী “পুরকৌশল বিষয়ের অগ্রগতি” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন (6th International Conference on Advances in Civil Engineering; ICACE-2022) সম্পন্ন হয়েছে। শুক্রবার( ২৩শে ডিসেম্বর)  শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ICACE-2022 এর সাইন্টিফিক ও টেকনিক্যাল চেয়ার এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এমিরেটাস অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নুসরাত হক। পুরকৌশল বিভাগের প্রভাষক জনাব মায়শা কবির ও জনাব মো. আসিফুর রহমানের সঞ্চালনায় কুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রাফিজুল ইসলাম এবং ভারতের আইআইটি, খড়গপুরের অধ্যাপক ড. অঞ্জলি পাল কনফারেন্সে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

- Advertisement -
Single page 1st Paragraph

এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রধান বক্তা এবং ২০০ জনেরও বেশি শিক্ষাবিদ, গবেষক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন। কনফারেন্সে মোট ১৫১টি গবেষণাপত্র উপস্থাপন, ১৬টি টেকনিক্যাল সেশন ও ৪টি কী-নোট সেশন ছিল। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী পুরকৌশল বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় একাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদদের একত্রিতকরণ এবং নতুন-নতুন ধারণা ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক উন্নয়ন ও অগ্রগতিগুলো তুলে ধরা।

উক্ত সম্মেলন ছাত্র-ছাত্রী ও তরুণ গবেষণাকারীদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং-এর উপর নতুন এবং সাম্প্রতিক বিষয়গুলোর সাথে পরিচিত হওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করে; যা তাদের ক্যারিয়ার, নিজ-নিজ প্রতিষ্ঠান এবং সামগ্রিক সিভিল ইঞ্জিনিয়ারিং সম্প্রদায়কে এগিয়ে নিতে সাহায্য করবে।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...