শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রীর অব্যাহত সহযোগিতা কামনা করেছেন চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের নেভাল একাডেমিতে আজ বৃহষ্পতিবার সকালে অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর মিড-শিপম্যান ২০২০ এবং ডিরেক্ট এন্ট্রি অফিসার (ব্র্যাভো) ২০২২ ব্যাচের কমিশন উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরী।
এসময় মেয়র রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন ও যাতায়াত সুবিধা বাড়াতে রাস্তাঘাট উন্নয়নের জন্য প্রায় ২৫০০ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত করার জন্য প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সংক্ষিপ্ত আলাপে চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করতে পরিকল্পনা গ্রহণ ও কাজ করে যেতে প্রধানমন্ত্রীর অব্যাহত সহযোগিতা কামনা করেন চসিক মেয়র।
এ প্রসঙ্গে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের প্রশ্নে অত্যন্ত আবেগময়ী ওঠেন। চট্টগ্রামের সাথে তাঁর শৈশব থেকেই নিবিড় সম্পর্ক ও স্মৃতিকাতরতার কথা তিনি বরাবরই বলে থাকেন। চট্টগ্রামের মানুষের প্রতি বঙ্গবন্ধুর গভীর আস্থা ও তাঁর নিজের প্রতি চট্টগ্রামের মানুষের ভালবাসা, রাজনৈতিক সহযোগিতা ও জীবন উৎসর্গের বিষয়টি প্রধানমন্ত্রীকে আলোড়িত করে তোলে। তাই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বিগত ১০/১২বছরে চট্টগ্রামবাসীকে অনেকগুলো বৃহৎ প্রকল্প উপহার দিয়েছেন, চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও স্মার্ট মহানগর ও জেলার দিকে। সমগ্র দক্ষিণ এশিয়ায় যা করা সম্ভব হয়নি, চট্টলদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে তা করে দেখিয়েছেন। কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মান করে দেখিয়েছে। যা চট্টগ্রামকে সাংহাই এর আদলে ওয়ান সিটি টু টাউন হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে অনেকটা দুর। মীরেশ্বরাই ও আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, পর্যটন শহর কক্সবাজার ও বান্দরবানের যোগাযোগ ব্যবস্থার বহুমুখীকরণে সড়কের পাশাপাশি, রেলপথ সম্প্রসারণ, কক্সবাজার বিমান বন্দরকে সর্বাধুনিক সুবিধার আওতায় এনে আন্তর্জাতিকীকরণ, গভীর সমুদ্র বন্দর নির্মান, খাগড়াছড়ি ও রাঙামাটিকে দ্রুত উন্নয়নের আওতায় আনার ফলে বৃহত্তর চট্টগ্রাম পুরোটাই হয়ে ওঠছে শহর।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যাকবলিত এলাকায়...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও...

সর্বশেষ

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬...

বন্যাকবলিত এলাকায় খাবার ও আর্থিক সহায়তা দিলেন দীপেন দেওয়ান এমপি

জেলার বরকল উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত  এলাকা পরিদর্শনসহ...