চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এবং সহধর্মিনীদের মহামারী করোনা ভাইরাস টিকার চতুর্থ ডোজ গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সদরঘাট মেমন-২ এ সাংবাদিকদের টিকা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
শুরুতে সাংবাদিকসহ জনগণের জন্য যথাসময়ে টিকা কার্যক্রমের জন্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহসভাপতি সম ইব্রাহীম, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক সহ অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর শনিবার, ২৬ ডিসেম্বর সোমবার এবং ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

