বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

জানুয়ারির শেষ সপ্তাহে রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আগামী ২৪ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী, মেয়াদ পূর্তির দুই মাস আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সেজন্য ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
সম্পর্কিত খবর

সূত্র জানায়, নির্দিষ্ট মেয়াদের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে আগামী মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর শুধু সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে থাকছেন।

বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২৪ এপ্রিল ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. আবদুল হামিদ। তিনি ব্যক্তি হিসেবে দেশের ১৭তম রাষ্ট্রপতি। প্রথম মেয়াদ শেষে ২০১৮ সালের ২৪ এপ্রিল ফের শপথ নিয়ে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। আগামী বছর ২৪ এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। এর আগেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি।

১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র অনুযায়ী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মধ্যে শুধু আবদুল হামিদই টানা দুই মেয়াদে দেশের রাষ্ট্রপতি হয়েছেন। তবে এবার আর সেই সুযোগ থাকছে না। সংবিধানের ৫০(২) অনুচ্ছেদে বলা আছে, ‘একাধিক্রমে হউক না হউক—দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনও ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না।’ অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে আসছেন নতুন কেউ।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...