বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ‘মেকানিক্যাল ডে-২০২২’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “মেকা স্পার্র্ক” (Mecha Spark) শিরোনামে ‘মেকানিক্যাল ডে-২০২২’ উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ ২১শে ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২২ খ্রি. সকাল ১০টায় যন্ত্রকৌশল বিভাগের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ইএমই ভবন থেকে প্রশাসনিক ভবন ও গোল চত্বর হয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পরে সকাল ১০.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমানের তানভীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বদিউস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘মেকানিক্যাল ডে-২০২২’ এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। যন্ত্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শবনম পারভীন শিমলার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের টাইটেল স্পনসর কোম্পানি ট্রাইটেক-এর মার্কেটিং বিভাগের প্রধান জনাব মো. শাহজাহান শরীফ। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “করোনা পরবর্তী স্থবিরতা কাটিয়ে বর্তমানে বিভাগের অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহ-শিক্ষামূলক কার্যক্রমে এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণের সঞ্চার হয়েছে। বিদায়ী শিক্ষার্থীরা আগামী দিনের উন্নয়নের কারিগর। চুয়েটের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার সুযোগ তোমাদের হাতেই। আমরা শুধু অবকাঠামো উন্নয়ন বাড়াতে চাই না, আমরা গুণগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য এবং শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে উৎসাহিত করতে রিসার্চ পেপার সাবমিট করলে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। আমাদের সেন্ট্রাল রিসার্চ ল্যাব প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ল্যাবরেটরিগুলোর নিয়মিত আধুনিকায়ন করা হচ্ছে। অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হচ্ছে। একাডেমিক কার্যক্রমকে বেগবান করতে ছাত্র-ছাত্রীদের ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

মেকানিক্যাল ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল- ইঞ্জিনিয়ারিং মেকানিক্স প্রতিযোগিতা, থার্মোডায়নামিক্স হিট ট্রান্সফার বিষয়ে কুইজ প্রতিযোগিতা, ক্যাড প্রতিযোগিতা, সাংস্কৃতি অনুষ্ঠান প্রভৃতি।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...