শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রস্তাব শুনে গাধাও হাসে: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রস্তাব শুনে মানুষ হাসে গাধাও হাসে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রতিযোগিতায় বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কার বলে যে প্রস্তাবটা দিয়েছে, আমি সেটা দেখেছি। এতে ১৩ নম্বর প্রস্তাবে আছে দুর্নীতির ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। যারা পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত, তারা যখন এ কথা বলেন তখন মানুষ হাসে, গাধাও হাসে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যারা রাষ্ট্রটাকে ধ্বংস করেছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করে বঙ্গবন্ধুকে হত্যা করে, যারা বন্দুকের নল উঁছিয়ে ক্ষমতা দখল করেছিলো, যারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিলো, যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা তো অন্যান্য দল করতেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, মোশাররফ সাহেবওতো ছাত্রলীগ করতেন। ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণের জন্য একত্রিত হয়ে দল গঠন করেছিলো। ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণকারী নেতারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলেন তখন সেটি হাস্যকর ছাড়া অন্য কিছু না।

বিদেশি রাষ্ট্রদূতদের জেনেভা কনভেনশন মেনে বক্তব্য দেওয়া উচিত বলে এ সময় মন্তব্য করেন তিনি।

এই বিভাগের সব খবর

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মালবাহী ট্রাকের। দুর্ঘটনার ভয়াবহতায় ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইজন।...

সর্বশেষ

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে...

বর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো।...

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...