শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে অপহরণের প্রতিবাদে ও অবিলম্বে উদ্ধারের দাবিতে বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটির ডাকে হরতাল শুরু হয়েছে। হরতালের কারণে রাজস্থলী-চন্দ্রঘোনা ও বান্দরবান সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ও বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।

জানা গেছে, অপহৃত সালাউদ্দিন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফোরকান হোসেন মুন্নার ছোট ভাই। গত ৪ ডিসেম্বর ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকা থেকে সালাউদ্দিন নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে রাজস্থলী থেকে দূরপাল্লার কোন যানবাহন এখনও ছাড়েনি। একই সঙ্গে বন্ধ রয়েছে সকল প্রকার দোকানপাট। এ ছাড়াও হরতালের সমর্থনে রাজস্থলীর বাঙালহালিয়ায় স্থানীয়দের পিকেটিং করতে দেখা যায়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...