রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে চট্টগ্রাম পিআইডির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বিশেষ উদ্যোগ: প্রেক্ষিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি” শীর্ষক মতবিনিময় সভা সোমবার (১৯ডিসেম্বর)  বেলা ১১টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মো. ইমতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কার্বারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, রামগড় পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন প্রমূখ। সভায় বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আজিজুর রহমান আনজুম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ মানুষের ভাগ্য ফিরিয়েছে। দশ উদ্যোগের মাধ্যমে তৃণমূলের সাধারণ মানুষ তাদের আশ্রয়, চিকিৎসা, শিক্ষা, নিরাপদ পরিবেশসহ যাপিত জীবনের সব চাহিদা পূরণ করতে পেরেছে। দশ উদ্যোগের সুফল নিয়ে সাধারণ মানুষ বর্তমানে স্বাবলম্বী হয়েছে। এ দশ উদ্যোগ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এতে বিষয় ভিত্তিক বক্তব্যে দেশব্যাপী পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি রামগড় উপজেলায় সামাজিক নিরাপত্তা খাতে বিভিন্ন ভাতা প্রদানের তথ্যাবলী উল্লেখ করা হয়। এতে বলা হয়, সরকারি বিভিন্ন ভাতা পেয়ে ভিক্ষুক বিধবা স্বামী পরিত্যক্তা প্রভৃতি নিঃস্ব মহিলারা বর্তমানে নিজ পায়ে দাঁড়িয়েছে। তারা এমন সুন্দর জীবন যাপন করতে পারছে

পিআইডি চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার বলেন, প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। এ দশ উদ্যোগ প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তা চেতনার ফসল। দশ উদ্যোগ সমতল ও পাহাড়ে একইভাবে মানুষের কাছে মর্যাদাশীল জীবন যাপনের মূলমন্ত্র হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ দশ উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এ দশ উদ্যোগ এখন পৃথিবীর অন্যান্য দেশে চর্চিত হচ্ছে। এমনকি আন্তর্জাতিকভাবে বাস্তবায়িত এসডিজির বিভিন্ন লক্ষ্যের মধ্যে দশ উদ্যোগ অন্তর্ভূক্ত হয়েছে।

প্রধান অতিথি বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশ এগিয়ে যাচ্ছে। শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন না করে সরকারের উন্নয়ন কাজের খবর তুলে ধরার আহ্বান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সংশোধন হতে সাহায্য করে। ভবিষ্যতে পিআইডি যেন এধরণের আরও উদ্যোগ গ্রহণ করে এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সাংবাদিক শ্যামল রুদ্র, আবুতাহের মোহাম্মদ, করিম শাহ ও আবদুল মান্নান দশ উদ্যোগের বিভিন্ন সুফল ও এসব উদ্যোগ আরো গণমুখি করতে করণীয় বিষয়ে সুপারিশ তুলে ধরেন। তারা বলেন, দশ উদ্যোগ বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হলে এখনো যারা এ খাতের আওতায় আসেননি তারা এ কর্মসূচির সুফল ভোগ করতে পারবে। বক্তারা প্রচারণা বিষয়ে সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের আরো সক্রিয় উদ্যোগ কামনা করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, হেডম্যান কার্বারি, ধর্মীয় নেতৃবৃন্দ, উপকারভোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মিলে প্রায় ৭০ জন অংশ গ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...