সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কিউএস র‍্যাংকিংয়ে চুয়েটের সাফল্যের সনদ হস্তান্তর

চুয়েটে “একাডেমিক স্ট্র‍্যাটেজিক প্ল্যানিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) কর্তৃক আয়োজিত “একাডেমিক স্ট্র‍্যাটেজিক প্ল্যানিং” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 ১৯শে ডিসেম্বর (মঙ্গলবার) ২০২২ খ্রি. সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল মিলনায়তনে উক্ত কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আইকিউএস-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী অধ্যাপক ড. কাজী শহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। কর্মশালায় চুয়েটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও তাদের মনোনীত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বর্তমান সরকার বিগত দেড় দশকে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। অবকাঠামো উন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়েছে। এখন আর কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ফান্ড নেই এই কথা বলতে পারে না। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে সরকার এখন শিক্ষাক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ করছে। বেতনভাতা থেকে অর্থ বরাদ্দ সবকিছুই এখন অনলাইনে নিয়ে আসছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও প্রশাসনিক কাঠামোর সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে এপিএ প্রোগ্রাম প্রণয়ন ও অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করেছে। সেই লক্ষ্যে সরকার ২০৩০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্ট্র‍্যাটেজিক প্ল্যান তৈরি করে তা বাস্তবায়নের প্রতি গুরুত্ব দিচ্ছে। আমাদের বিভাগগুলোকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে।”

এদিকে গত নভেম্বরে প্রকাশিত বিশ্ববিখ্যাত যুক্তরাষ্ট্রের কিউএস ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৩ এ চুয়েট এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈশ্বিক র‌্যাংকিংয়ে ৪০১-৪৫০ এর মধ্যে, দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯২তম স্থান, বাংলাদেশের মধ্যে ৬ষ্ঠ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২য় সেরা স্থান অর্জন করে। এরই স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের কিউএস র‍্যাংকিং কর্তৃপক্ষ একটি সম্মাননা সনদ প্রদান করে। যেটি আনুষ্ঠানিকভাবে আজ ১৯শে ডিসেম্বর ২০২২ খ্রি. চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের হাতে তুলে দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...