বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে ঠাণ্ডাজনিত রোগে ৬ শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়িতে ডিসেম্বরে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে শিশুর আক্রান্ত ও মৃত্যুর হার। রোববার(১৮ডিসেম্বর) দুপুর ১ টা পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ২০ জন। গতকাল শনিবার এক শিশুর মৃত্যুও হয়েছে। এ নিয়ে গেল এক সপ্তাহ হাসপাতালের শিশু ওয়ার্ডে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়িঁয়েছে ৬ জনে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের পরিসংখ্যন বিভাগের তথ্যমতে, চলতি ডিসেম্বর মাসে হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৮১ জন শিশু চিকিৎসা নিয়েছে। গতকাল শনিবার একদিনে ভর্তি হয়েছে ১৭ জন। চলতি মাসে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, শীতে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে ১ শ ৩০ জনের মতো রোগী বহিঃবিভাগে চিকিৎসা নিচ্ছেন। শীতের মৌসুমে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, গেল নভেম্বরে খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪ শ ১ জন শিশু চিকিৎসাধীন ছিল। তন্মধ্যে ঠান্ডাজনিত রোগসহ অন্যান্য রোগে ১১ শিশুর মৃত্যু হয়েছিল।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...