রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রামগড় পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপনের উদ্বোধন করলেন মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানে দুই কোটি টাকা ব্যয়ে উচ্চ ক্ষমতাসম্পূর্ণ ১৪৯টি সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন করা হচ্ছে।

রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার সময় পৌরসভার ৮নং ওয়ার্ডের সোনাইপুল ও সদুকার্বারীপাড়া এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল আলম কামাল।

জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে রামগড় পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন “গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে রামগড় পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে দুই কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার বাজার, সড়ক, মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্বশানের মত জনগুরুত্বপূর্ণ স্থানে ১৬৫ ওয়াটের সৌর প্যানেলের সাথে ৩০ ওয়াট ক্ষমতা সম্পন্ন ১৪৯টি সড়ক বাতি স্থাপন করা হচ্ছে ।

পৌর মেয়র রফিকুল আলম কামাল বলেন, ‘শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষে সড়কে সৌরবাতির মাধ্যমে আলোর ব্যবস্থা করা হচ্ছে। ক্রমান্বয়ে পুরো পৌর এলাকায় এ নবায়ন যোগ্য পরিবেশ সম্মত সৌর বিদ্যুতায়িত বাতি স্থাপন করা হবে।

এসময় ৮নং পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ১নং পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, পৌর কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...