রবিবার, ২১ জুন ২০২৬

সিআইপি হচ্ছেন ৬৭ জন প্রবাসী বাংলাদেশি

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২০ সালের জন্য ৬৭ জন অনাবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন বা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে সরকার। এর মধ্যে বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৫৭ জনকে সিআইপি ঘোষণা করা হচ্ছে। আর বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ১০ জন রয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গত ১৪ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত সিআইপিরা দুই বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত দেশ- বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগসহ সরকারের নানা সুবিধা ভোগ করতে পারবেন এই সিআইপিরা।
২০২০ সালে যেসব প্রবাসীদের সিআইপি ঘোষণা করা হয়েছে তারা হলেন– ওমান প্রবাসীদের মধ্যে ইয়াাছিন চৌধুরী, কবির আহমেদ, তৌফিকুজ্জামান, রফিকুল আলম, উত্তম কুমার সাহা, তৌহিদুল আলম, আজিমুল হক, জসিম উদ্দিন, সামসুল আজিম, নুরুল আমিন, মোরশেদা কবির, উৎপল সাহা এবং আবু নছর।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের মধ্যে আছেন– মোহাম্মদ মাহতাবুর রহমান, অলিউর রহমান, মনির হোসেন, মোহাম্মদ এমাদুর রহমান, বায়জুন নাহার চৌধুরী, ইজাজ হোসেন, শাহজাহান বাবলু, আবুল কালাম, মোহাম্মদ সফি, ইউনুছ মিয়া চৌধুরী, মাহবুব আলম, ওমর ফারুক, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ ফরিদ আহমেদ, ফখরুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, খোরশেদ আলম, আনিস উদ্দিন, আবু সাঈদ মোহাম্মদ হায়দার, মোরশেদুল ইসলাম, রিপন দত্ত, জেসমিন আক্তার, মোহাম্মদ আবুল হাসেম ও দেলোয়ার হোসেন।
এছাড়া থাইল্যান্ড প্রবাসী কামরুজ্জামান, কুয়েত প্রবাসী নাছির হোসেন, মনির হোসেন, জাপান প্রবাসী কাজী সারওয়ার হাবীব, সুলতান মাহমুদ, অঞ্জন কুমার দাস, সৌদি আরব প্রবাসী নাসির উদ্দিন, কাতার প্রবাসী ওমর ফারুক, এনামুল হক চৌধুরী, ইতালি প্রবাসী জাহাঙ্গীর ফরাজী, লুৎফুর রহমান মুন্সী, ডা. আনোয়ার ফরাজী, তাহমিনা আক্তার মিতু, যুক্তরাজ্য প্রবাসী ইকরাম ফরাজী, মোহাম্মেদ আবদুল রহিম, মালয়েশিয়া প্রবাসী ছাইদূর রহমান, সুইডেন প্রবাসী কাজী শাহ আলম, গ্রিস প্রবাসী আল আমিন শেখ, শামসুল আলম ও রাশিয়া প্রবাসী আলমগীর জলিল।

বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সিআইপি ঘোষিতরা হচ্ছেন– মালয়েশিয়া প্রবাসী আখতার হোসেন, অহিদুর রহমান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোজাম্মেল হক, মোহাম্মদ সেলিম, কাতার প্রবাসী জালাল আহমেদ, থাইল্যান্ড প্রবাসী রিয়াজ করিম খাঁন, ইতালি প্রবাসী নজরুল ইসলাম, মালদ্বীপ প্রবাসী সোহেল রানা, যুক্তরাষ্ট্র প্রবাসী মারুফা আহমেদ, কুয়েত প্রবাসী আবুল কাশেম আছেন।
সরকারি গেজেটে বলা হয়েছে– প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সিআইপি ঘোষিতদের কার্ড প্রদান করা হবে। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন ও সরকার নির্য়োজিত সংশিয়ব বিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। দেশ ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বিজয় দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা, একুশে ফেবব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিদেশের বাংলাদেশ মিশনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিমন্ত্রণ পাবেন।
এছাড়া বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ-সুবিধা পাবেন এবং তাদের বিনিযগো ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট আইন, ১৯৮০-এর বিধান অনুযায়ী সংরক্ষণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন আযয়েজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন এই সিআইপিরা।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...