রবিবার, ২৮ জুন ২০২৬

সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি : রওশন এরশাদ

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীতে অনুষ্ঠিত দেশের সব নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে বলে জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তাই নেতাকর্মীদের বিভ্রান্তি ও ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রেখে পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
আজ শনিবার (১৭ ডিসেম্বর))কালে রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভায় রওশন এরশাদ এ কথা জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন তিনি।

জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে রওশন এরশাদ বলেন, সে কারণেই দেশের সব ক্রান্তিকালেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়।

জাতীয় পাটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ক্ষমতা ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছিলেন বলে জানান রওশন এরশাদ।

তিনি বলেন, কিন্তু সেদিন তার দল জাতীয় পার্টিকে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করতে দেওয়া হয়নি।

রওশন এরশাদ আরও বলেন, সেদিন পাটির শীর্ষনেতাসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেকের ঘরবাড়ি। সেই থেকে দেশে প্রতিহিংসার রাজনীতির শুরু হয়।

পার্টির জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, পাটির সাবেক প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম প্রমুখ।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...