সোমবার, ২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের বিজয় র‌্যালিতে ওবায়দুল কাদের

কূটনৈতিকদের উসকানি দিচ্ছে বিএনপি

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে কোনো টানাপোড়েন হলে কূটনৈতিক উপায়ে ফয়সালা করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে শাহবাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শোনেন, আজকে আমেরিকান দূতাবাসের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন হলে কূটনৈতিক উপায়ে ফয়সালা করব। আমাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র, উসকানি দিচ্ছে বিএনপি। আমি যুক্তরাষ্ট্রসহ সবাইকে আশ্বস্ত করছি, কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে নেই। সবাই নিরাপদে থাকছে।’

ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠনের ব্যানারে একদল লোক তাঁকে ঘিরে ধরার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীদের সহায়তায় তিনি বেরিয়ে আসেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকেও এ ঘটনা নিয়ে উদ্বেগের কথা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে মন্তব্য করছেন দলটির নেতারা।

এ প্রসঙ্গে কারও নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যদি কোনো বিষয়ে টানাপোড়েন হয়, তার বিচার চাইছেন আপনারা? বিচার চাইবে যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের কথা হবে। আপনারা কে?’
আন্দোলনে যারা হারবে, নির্বাচনেও তারা হারবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনে হবে আসল খেলা।

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, প্রস্তুত হয়ে যান। আওয়ামী লীগ আন্দোলনে খেলবে, নির্বাচনেও খেলবে। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে।’

এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, সভাপতিম-লীর সদস্য শাজাহান খান প্রমুখ।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...