শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপত্তিকর ভিডিও : সাময়িক বহিষ্কার চিত্তরঞ্জন

- Advertisement -
Single page 1st Paragraph

শ্লীলতাহানির ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সাংবাদিকদের বলেন, সাময়িক বহিষ্কারের পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে নোটিশও দেয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সম্প্রতি একজন নারীর সাথে কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মুখরোচক আলোচনার তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন নারীকে নিজের কাছে ডেকে জড়িয়ে ধরেন চিত্তরঞ্জন দাস।

এরপর কাউন্সিলরের বিরুদ্ধে ওই ভুক্তভোগী নারী থানায় গিয়ে মামলা দায়ের করেন। গত ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির অভিযোগে সবুজবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের হয়।

মামলার অভিযোগে বলা হয়, সবুজবাগ কালীবাড়ি রাস্তা সংলগ্ন ওই নারীর শ্বশুরের দোকান রয়েছে। তার পাশের চা দোকানি নিজের দোকান সংস্কার করতে চাইলে সেই দোকানদারের কাছে ৪০ হাজার টাকা দাবি করেন কাউন্সিলর।

ওই ঘটনায় চাঁদার বিষয়ে সত্যতা যাচাই করার জন্য ওই নারী চিত্তরঞ্জন দাসকে ফোন করেন। তখন চিত্তরঞ্জন তাকে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তার রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন। রাত পৌনে ১০টার দিকে ওই নারী স্বামীসহ কাউন্সিলরের কার্যালয়ে যান।

পরে সেখানে চাঁদার বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস ওই নারীকে পাশের কক্ষে বসতে বলেন। এরপর চিত্তরঞ্জন ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। তবে মান-সম্মানের ভয়ে ওই নারী কোনো চিৎকার করেননি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

দেশে আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

আগামী ৫ দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার...

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বৃহস্পতিবার রাতে এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ভূমি সেবায় দুর্নীতির বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল

সেবাপ্রাপ্তির মাধ্যমে দেশের জনগণ যেন নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে অনুভব করতে পারে- প্রশিক্ষণার্থী সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা স্মরণের আহ্বান জানিয়েছেন...

সর্বশেষ

দেশে আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

আগামী ৫ দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা...

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী...

ভূমি সেবায় দুর্নীতির বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল

সেবাপ্রাপ্তির মাধ্যমে দেশের জনগণ যেন নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক...

শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী তিন জাহাজ চট্টগ্রামে

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং...

চট্টগ্রাম ওয়াসার ২৫৯ কোটি টাকা বকেয়া আদায়ে মাঠে ৮ মনিটরিং টিম

চট্টগ্রাম ওয়াসা পরপর গত দুই মাসে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব...

চট্টগ্রাম বন্দরে পুরাতন পার্টসের চালানে পাওয়া গেছে ইঞ্জিন ও গাড়ির খণ্ডাংশ

চট্টগ্রাম বন্দরে জাপান থেকে আমদানি করা পুরাতন মোটর পার্টস...