শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভূমি সেবায় দুর্নীতির বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সেবাপ্রাপ্তির মাধ্যমে দেশের জনগণ যেন নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে অনুভব করতে পারে- প্রশিক্ষণার্থী সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা স্মরণের আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, এ দেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন যেন নাগরিকেরা সেবাপ্রাপ্তির মাধ্যমে বুঝতে পারে, তারাই এই রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক।

ভূমি খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় ওয়ান পার্সেন্ট দুর্নীতিপরায়ণ লোক রয়েছে, যাদের অপকর্মের কারণে পুরো ভূমি ব্যবস্থাপনা বদনামের মুখে পড়ে। এই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

নবীন এসি ল্যান্ডদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু নিজেরা সতর্ক বা সৎ থাকলে চলবে না। আপনারা নিজেরা যেভাবে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন, অধীন সহকর্মীদেরও তা অনুসরণে অনুপ্রাণিত করতে হবে। মনে রাখবেন, অধীনদের ভালো-মন্দের সকল কাজের দায়দায়িত্ব দিন শেষে আপনাদের ওপরই বর্তাবে।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

এই বিভাগের সব খবর

দেশে আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

আগামী ৫ দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার...

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বৃহস্পতিবার রাতে এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান...

শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী তিন জাহাজ চট্টগ্রামে

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছালে...

সর্বশেষ

দেশে আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

আগামী ৫ দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা...

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী...

শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী তিন জাহাজ চট্টগ্রামে

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং...

চট্টগ্রাম ওয়াসার ২৫৯ কোটি টাকা বকেয়া আদায়ে মাঠে ৮ মনিটরিং টিম

চট্টগ্রাম ওয়াসা পরপর গত দুই মাসে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব...

চট্টগ্রাম বন্দরে পুরাতন পার্টসের চালানে পাওয়া গেছে ইঞ্জিন ও গাড়ির খণ্ডাংশ

চট্টগ্রাম বন্দরে জাপান থেকে আমদানি করা পুরাতন মোটর পার্টস...

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয়...