রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদউল্লাহ মারুফ সভাপতিত্ব করেন।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত দুটি শব্দ ‘জয় বাংলা’। ‘জয় বাংলা’ বাঙালী জাতির অনুপ্রেরণা।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, দেশের বুদ্ধিজীবীরা তাদের বুদ্ধিদীপ্ত জ্ঞান দ্বারা বাঙালী জাতির স্বাধীনাতার পক্ষে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিরীহ বাঙালির প্রতি পাকিস্তানিদের নির্মমতা সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন। তারা শুধু ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে তা নয়, যুদ্ধের শুরু থেকেই বাঙালী জাতিকে মেধা শূন্য করা এবং নতুন প্রজন্মের মন থেকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস চিরতরে মুছে দেওয়ার উদ্দেশ্য দেশের মেধাবী সন্তানদের হত্যা করেছে।

এছাড়াও বাংলাদেশে বসবাস করে যারা এখনো দেশের স্বাধীনতাকে মেনে নিতে চায় না, সেই রাজাকার ও রাজাকারের সন্তানদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান মুক্তিযোদ্ধারা। একই সাথে নতুন প্রজন্মকে দেশ বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে সর্তক থাকার অনুরোধ জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল রায়, ডা. মুহাম্মদ নওশাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ, জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামালসহ বীর মুক্তিযোদ্ধাগণ। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...