বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি

- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। এতে নিম্ন আয়ের কার্ডধারী পরিবারগুলোেআজ বুধবার (১৪ ডিসেম্বর) থেকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও ডাল কিনতে পারবে।

মঙ্গলবার টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রাণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। সে লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে।

ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হবে। কার্ডধারী সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে নিম্নলিখিত পণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে কিনতে পারবেন।

নিয়ম অনুযায়ী একজন কার্ডধারী ৬০ টাকায় এক কেজি চিনি, কেজি প্রতি ৭০ টাকায় ২ কেজি মশুর ডাল এবং লিটার প্রতি ১১০ টাকায় ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

 

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...