রবিবার, ২৮ জুন ২০২৬

বিএনপির প্রতিবাদ সভায় মোশাররফ

১০ ডিসেম্বর হেরেছে সরকার, জিতেছে জনগণ

- Advertisement -
Single page 1st Paragraph

১০ ডিসেম্বর সরকার পরাজয়বরণ করেছে আর জনগগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।তিনি বলেন, ‘এত বাধা-বিপত্তি, এত গ্রেফতার। তারপরও গণসবেশে, গণসমুদ্রে পরিনত হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার মনে করেছিল, তারা বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ব্যর্থ করে দেবেন। সরকার তা পারেনি। দেশের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ১০ ডিসেম্বর জিতেছে। আর পরাজয়বরণ করতে বাধ্য হয়েছে সরকার।’

আজ মঙ্গলবার(১৩ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে এখানে আমরা প্রতিবাদ করতে এসেছি। আমাদের কেন্দ্রীয় পার্টি অফিস ৭ ডিসেম্বর যে বর্বর হামলা হয়েছে, তা নজিরবিহীন। অফিস থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। অফিসের সব কিছু নিয়ে গেছে। এর নিন্দা জানানোর ভাষা নেই।’

বিএনপির সমাবেশে শুধু দলীয় নেতাকর্মীরা আসেনি, সাধারণ জনগণও এসেছে দাবি করে মোশাররফ বলেন, জনগণ এসে আমাদের সমাবেশ সফল করেছে। সাধারণ জনগণ এ সমাবেশগুলোর মধ্য দিয়ে বার্তা দিয়েছে, এ সরকারের হাত থেকে তারা জনগণ মুক্তি চান। এ মুক্তি দিতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই লক্ষ্যে ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশ করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে সেখান থেকে আমরা ১০ দফা দাবি জানিয়েছি।

 

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...