মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আহলা দরবার শরীফের প্রাণপুরুষ হযরত নূরী বাবা (রহঃ) এর ৪৬তম ওরছ শরীফ ও সংক্ষিপ্ত ইতিহাস

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামস্থ বোয়ালখালী উপজেলার আধ্যাত্মীক শরাফতের অন্যতম দরবার আহলা দরবার শরীফ বহু পূর্ব থেকে ইসলাম ও সূফী দর্শনে বিশ্বাসী তরিকতপন্থী মুসলমানদের এক মহা মিলন কেন্দ্র । ইসলাম ধর্মের মহৎ বাণী, শান্তি প্রচার ও প্রসারের উদ্দেশ্যে হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) সুদূর বাগদাদ শরীফ থেকে তৎকলীন বাংলা, গৌড় রাজ্য হয়ে দীর্ঘ ভ্রমন শেষে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে বোয়ালখালীর জমিনে তশরীফ আনেন । তাঁর সাধনা এবং শান্তির বাণী প্রচারের ফলে এই অঞলের মানুষ-জন ক্রমান্বয়ে ইসলামের মহান দীক্ষা ও আধ্যাত্নিক দর্শনে জ্ঞান লাভ করে । ধর্মীয় কর্মকান্ড সম্পাদনের জন্য হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) ষোড়শ শতাব্দীর শেষ দিকে বর্তমান আহলা দরবার শরীফ প্রাঙ্গনে একটি মসজিদ নির্মাণ করেন যা এখনও দৃশ্যমান রয়েছে)। সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) বেছাল প্রাপ্ত হন ।

তাঁর মাজার শরীফ ক্রমে আধ্যাত্নিক সাধনার প্রবিত্র স্থান হিসেবে উল্লেখযোগ্য হয়ে উঠে । কথিত আছে যে হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) মদিনা মোনাওয়ারায় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জেয়ারত কালে হুজুর পূরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরজ করেন যেন, তাঁর বংশের প্রতিটি প্রজন্মেই আউলিয়া কেরামের জন্ম হয়। হযরত গাউছে পাক (রহঃ) এর আওলাদে পাক”শামসুল আরেফীন সৈয়দ সুলতান আহমদ বাগদাদী (রহঃ)” নামের আরেক সূফী সাধক সুদূর বাগদাদ শরীফ হতে সপ্তদশ শতাব্দীর শেষদিকে এই পবিত্র স্থানে আগমন করেন এবং গভীর আধ্যাত্নিক সাধনায় নিমগ্ন হন। জনশ্রুতি আছে যে, সপ্তদশ শতাব্দীর আরো শেষের দিকে জরীপ কর্মীরা এই এলাকায় এসে ধ্যানস্থ সাধক “শামসুল আরেফীন সৈয়দ সুলতান আহমদ বাগদাদী (রহঃ)” এর দর্শন লাভ করেন। তখন তিনি ‘আল্লাহু’ যিকিরে রত ছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় তাঁর দেহ মোবারক উই পোকার ঢিবি আচ্ছাদিত ছিল। ধ্যানস্থ অবস্থায় তাঁর ‘আল্লাহু’ যিকির অনুযায়ী জরীপকর্মিরা এই অঞ্চলের নাম ‘আল্লাহু’ শব্দের অনুগমনে ‘আহলা’ নিধারণ করেন। হযরত শেখ মোহাম্মদ গৌরী (রহঃ) এর বেছাল প্রাপ্তির পর তাঁর বংশধরদের মধ্যে যথাক্রমে হযরত শেখ দানু চৌধুরী সাহেব, হযরত শেখ মুনীর চৌধুরী সাহেব, হযরত শেখ আনিস চৌধুরী সাহেব ও হযরত মৌলভী সফর আলী চৌধুরী সাহেব খাদেম হিসেবে আহলা দরবার শরীফ কেন্দ্রে ধর্মীয় ও আধ্যাত্নিক জ্ঞানচর্চা বজায় রাখেন।ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মৌলভী সফর আলী সাহেব এর ঔরশে কুতুবে জামান জনাব কাজী আছাদ আলী ছাহেব (রহঃ) জন্মগ্রহন করেন। পূর্ব পুরুষদের আধ্যাত্নিক ঐতিহ্যে লালিত হওয়ার কারণে শৈশবে তাঁর মনে গভীর খোদাপ্রেম সৃষ্টি জিজ্ঞাসা ও ধর্মানুরাগের উন্মেষ ঘটে। মাধ্যমিক শিক্ষার সমাপনান্তে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি হিন্দুস্থান গমন করেন। জনাব কাজী আছাদ আলী (রহঃ) চট্টগ্রামের তৎকালীন রাঙ্গুনিয়ায় কাজী (বিচারক) পদে নিয়োজিত ছিলেন । শৈশবে লালিত খোদা প্রেম ও আধ্যাত্নিক জিজ্ঞাসা দীর্ঘদিন তাকেঁ একজন কাজী হিসেবে আটকে রাখতে পারেনি। জমিদারীর ভোগবিলাসী জীবনও তাকে কখনো হাতছানি দেয়নি।এসময় তিনি উপমহাদেশখ্যাত মাইজভান্ডার শরীফের গোড়াপত্তনকারী “গাউছুল আজমহ হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদউললাহ (কঃ)” এর আধ্যাত্নিক শিষ্যত্ব লাভ করেন। সাধনা ও রেয়াজতের সু-কঠিন সৌপান সমূহ পার হয়ে সিদ্বি লাভের পর তিনি হযরত কেবলা (কঃ) এর অন্যতম ‘খলিফা’ হিসেবে পরিনত হন এবং ‘জনাব’ উপাধি পান। খেলাফত প্রাপ্তির পর জনাব কাজী আছাদ আলী কেবলা (রহঃ) আহলা দরবার শরীফে অবস্থান নিয়ে সুফীতত্ত্বের চর্চা ও ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানকে দীক্ষা দান করেন। মানুষকে খোদাপ্রেমের শিক্ষাদান ও ত্বরীকত প্রচারের দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করে “জনাব কাজী আছাদআলী কেবলা (রহঃ)” ১৩৩৬ হিজরী ১৯১৫ইং ১লা শাবান বেছালপ্রাপ্ত হন। জাহেরী জীবদ্দশায় একবার জযবা হালতে তিনি ভবিষ্যৎবাণী করেন যে, তাঁরএকজন কৃষ্ণবর্ণের পূত্রসন্তান জন্মগ্রহন করবেন। এই কৃষ্ণবর্ণের পূত্রসন্তাই হচ্ছেন হাযতে রওয়া, মুশকিল কূশা, সুলতানুল মোনাজেরীন, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত “হযরতুল আল্লামা শাহ্সূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম সাহেব কেবলা (রহঃ)” প্রকাশ (নূরী বাবা)। হযরত নূরী বাবা (রহঃ)শিক্ষাজীবন শেষে দেশে ফিরে আসেন এবং সাধককূল শিরোমনি “গাউছুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী আল-ক্বাদেরী (কঃ)” এর নিকট আধ্যাত্নিক শিষ্যত্ব লাভ করেন। হযরত নূরী বাবা (রহঃ) তাঁর সমগ্র জাহেরী জীবনে ভ্রান্তও বাতিলপন্থীদের বিরুদ্ধে অসংখ্য মোনাজেরা বা সম্মুখ বিতর্কে অবতীর্ণ হন এবং শরীয়তের সংশ্লিষ্ট দলিলাদির মাধ্যমে বক্তব্য উপস্থাপনার সাবলিলতায় সহজেই প্রতিপক্ষকে পরাভূত করে ইসলামের সঠিক পথে শামিল করেন। হযরত বাবা ভান্ডারী (কঃ) এর সুযোগ্য খলিফা এবং জনাব কাজী আছাদআলী কেবলা (রহঃ) এর বংশের অন্যতম আধ্যাত্নিক পুরুষ বিশিষ্ট মোনাজের ও ত্বরিকত প্রচারক “হযরতুল আল্লামা শাহ্সূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী আল-চিশতী আল মাইজভাণ্ডারী সাহেব কেবলা (রহঃ)”১৯৭৬ইং ১৪ডিসেম্বর,২৮শে অগ্রহায়ন তারিখে ভোর ৬টা ২২মিনিটে বেছালপ্রাপ্ত হন।

আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ২০২২ ইংরেজি সোমবার ও মঙ্গলবার আহলা দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ সুলতানুল মোনাজেরীন, অলিয়ে কামেল হযরত শাহসূফী সৈয়দ নূরুল ইসলাম নুরী বাবা আল কাদেরী আল চিশতি (রহঃ) এর পবিত্র ৪৬ তম ওরছ শরীফ অনুষ্ঠিত হবে। এই ওরছ শরীফে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় আল্লাহু আল্লাহ শব্দে মুখরিত থাকে দরবার প্রাঙ্গণ। এই মহান হাস্তির নজরে করম আমাদের উপর বর্ষিত হোক। অগনিত শ্রদ্ধা ও সালাম জানাই এই দরবার ও মহান হাস্তীগনের নিকট।

ইমা

এই বিভাগের সব খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শিশু বাদে গ্রেপ্তার হওয়া ৬৩ বিদেশির...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ...