সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাকার আরিচার সমাবেশে ওবায়দুল কাদের

বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হবে না

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদ থেকে বিএনপির সাত সদস্যের পদত্যাগের ঘোষণার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেছেন, এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।

আজ শনিবার(১০ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদ’-এ সমাবেশের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ।

রাজধানীর নয়াপল্টনে গত বুধবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশে অনুমতি পাওয়ার আগেই প্রস্তুতি নিয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ ১৬০ বস্তা চাল, হাঁড়ি-পাতিল, মশারি, মশার কয়েল এসব পেয়েছে। এসব নিয়ে নয়াপল্টন ঘিরে তারা ‘পিকনিক পার্টি’ শুরু করেছিল।

কোথা থেকে বিএনপির এত টাকা আসে, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি বিএনপিকে কত টাকা দিয়েছে, সব খবর আমরা জানি। সময়মতো তাদের জবাব দিতে হবে।’

শিবু/ইমা

এই বিভাগের সব খবর

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সর্বশেষ

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...