শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মানবাধিকার দিবসে আসক এর র‌্যালি ও মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

মানুষের অধিকার প্রতিষ্ঠা পেলে মানবাধিকার আপনা-আপনিই প্রতিষ্ঠা পাবে। পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত জাতীয় মানবাধিকার কমিশনও গণমানুষের অধিকার নিয়ে কাজ করতে ব্যর্থ হয়েছে। সরকার দূর্নীতির অভিযান আরো দ্রুতকার্য্যকর করে নিরীহ জনগনের অধিকার ফিরে দিতে জোর দাবি জানান আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

শনিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা মানববন্ধন র‌্যালি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ শাহাবউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতার প্রথম ঘোষক এম এ হান্নানের সুযোগ্য পুত্র, বিশিষ্ট মানবাধিকার কর্মী সৈয়দ মাহফুজ হান্নান। উক্ত সভায় বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নুরুল বশর, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, চট্টগ্রাম জেলা সভাপতি ডা. বেলাল মৃধা, চট্টগ্রাম মহানগর সভাপতি ইয়ার মোহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জামাল চৌধুরী, চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নিরব, ইসমাইল ইমন, সাংগঠনিক সম্পাদক মিথিলা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, বিশিষ্ট আইনজীবী এড. আবু হানিফ, গোলাম কিবরিয়া, অধ্যাপক শামসুল করিব শামীম, বিশিষ্ট মানবাধিকার কর্মী রফিকুল ইসলাম রফিক, প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতা সিরাজুল হক, তাহেরা শারমীন, মানিক প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ মাহফুজ হান্নান বলেন, সাধারণ মানুষকেই গণতন্ত্র সমুন্নত রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, সকল নাগরিক অধিকার আদায়ের জন্য আজও সংগ্রাম করছে। এক সময় সাড়ে চৌদ্দশত বছর পূর্বে মানুষ জাহেলী যুগের ধারায় চরম নির্যাতনের শিকার হয়েছিল। সেই ধারাবাহিকতায় নির্যাতনে ধরন পাল্টে এখন ঐ জাহেলী যুগ কে হার মানাচ্ছে। তাই সকল মানুষ কে তারঁ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।বর্তমানে গুনে ধরা সমাজব্যবস্থাকে পরিবর্তনের জন্য সকল ভোক্তাদের ঐক্যবদ্ধ থাকতেহবে।আর অধিকার আদায় বাস্তবায়নে সরকারের সু-দৃষ্টি কামনা করেন। বর্তমান সরকার দুর্নীতির অভিযান আরো দ্রুতকার্য্কর করে নিরীহ জনগনের অধিকার ফিরে দিতে জোর দাবি জানান।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...