শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

- Advertisement -
Single page 1st Paragraph

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় “দুর্নীতির বিরুদ্ধে একসাথে”। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহানগর দুর্নীতি দমন কমিশনের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
এসময় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ একসময় দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীতে সকলের যৌথ প্রচেষ্টায় আমরা এ অবস্থান থেকে সরে এসেছি। অর্থাৎ আমাদের স্ট্যাটাস অবশ্যই ভাল হয়েছে।
তিনি বিআরটিএ নিয়ে বলেন, সেখানে যে লাইসেন্স সিস্টেম রয়েছে সেটা যেন প্রপারভাবে হয় ও পরীক্ষার সিস্টেমটি যাতে সঠিক ভাবে ম্ল্যূায়ন করা হয়।
আগে যে সমস্যাটি ছিলো লাইসেন্স বা পরীক্ষার বিষয়টি নিয়ে সেটি এখন অনেকাংশে কমে এসেছে। তিনি দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করে বলেছেন, যে সকল কর্মচারী বা কর্মকর্তা সরাসরি টাকা পয়সাসহ হাতেনাতে ধৃত হয়েছে এরকম লোকদের যতদ্রুত সম্ভব চার্জশীট দাখিল করে বিচারের ব্যবস্থাটা খুব দ্রুত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, আগে নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে তারপর অন্যকে দুর্নীতিমুক্ত হওয়ার জন্য উপদেশ দিতে হবে। যদি দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া একটি দৌড় প্রতিযোগীতা হয় তাহলে সেখানে কিন্তু সবাইকে অংশ গ্রহণ করতে হবে। সেখানে আমি যদি একা দৌড়ায় বা আপনি একা দৌড়ান তাহলে সেটা কোন প্রতিযোগীতা হবেনা। অতএব আমরা এ দুর্নীতিমুক্ত প্রক্রিয়াকে একটি প্রতিযোগীতা হিসেবে নিয়ে সেখানে সবাই অংশ গ্রহণ করে দেশকে দুর্নীতিমুক্ত করি।
দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মাহমুদ হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস. এম শফি উল্লাহ বিপিএম (বার), মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

সর্বশেষ

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...