শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নয়াপল্টনে সংঘর্ষ : আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি আনসার সদস্য!

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছুঁড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।
পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছোঁড়া ওই ব্যক্তির নাম মাহিদুর রহমান। তিনি রাজধানীর পল্টন থানায় দায়িত্বরত আনসার সদস্য (অঙ্গীভ‚ত)।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে ছাত্রলীগ কর্মী বলে গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করার কাজ চলছে। এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান ডিবিপ্রধান।
গতকাল বুধবার পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই ব্যক্তিকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেন। এরপর তার পরিচয় নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। তবে সংঘর্ষেও পরদিনই পুলিশের পক্ষ থেকে জানানো হলো, শটগান হাতে ভাইরাল হওয়া ব্যক্তি ছাত্রলীগ কর্মী নন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...