রবিবার, ২৮ জুন ২০২৬

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের মহড়া

- Advertisement -
Single page 1st Paragraph

নয়াপল্টনে গতকাল পুলিশ বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সরব অবস্থানে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীদের।
আজ সকাল সাড়ে আটটায় ঢাবির মধুর ক্যান্টিন প্রাঙ্গণে উপস্থিত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাসের টিএসসি এলাকা, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান, পলাশী চত্বর এলাকাসহ বিভিন্ন পয়েন্টে তারা মহড়া দেন।

এ সময় শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেয় ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা। পলাশী গোল চত্বরের পাশে অবস্থান নেয় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ। শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় জসীম উদ্দিন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। দোয়েল চত্বরে অবস্থান নেয় ড. মুহাম্মদ শহিদুল্লাহ হল ছাত্রলীগ, ফজলুল হক হল ছাত্রলীগ ও অমর একুশে হল ছাত্রলীগ, নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগ।কোনো প্রকার ‘অপশক্তি’ ক্যাম্পাসে ঢুকতে চাইলেই তারা দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। জনগণকে ভয় দেখিয়ে যারা হত্যার রাজনীতি কায়েম করতে চায়, তাদের এই বাংলার মাটি থেকে মূলোৎপাটন করতে হবে।’

শিবু/ইমা

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...