রবিবার, ২৮ জুন ২০২৬

যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার ত্রয়োদশ সম্মেলন শুক্রবার

- Advertisement -
Single page 1st Paragraph

‘গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র ও বেকারত্ব থেকে মুক্তির লক্ষ্যে যুব সমাজ এক হও’ স্লোগানকে সামনে রেখে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার ত্রয়োদশ সম্মেলন আগামীকাল ৯ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। নগরীর সিনেমা প্যালেস চত্বরে বিকাল ৩ টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। এরপর জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণার পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
সম্মেলনে অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রণজিৎ কুমার দে, যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য ত্রিদিব সাহা, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া। আলোচনা সভা শেষে দেশের জনপ্রিয় গানের দল ‘সরলা’ তাদের পরিবেশনা মঞ্চস্থ করবেন।
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী এক বিবৃতিতে যুব ইউনিয়নের সকল কর্মী-সমর্থক, শুভানুধ্যায়ীকে সম্মেলন উপস্থিত থেকে কার্যকর যুব আন্দোলন গড়ে তোলার সংগ্রামকে বেগবান করার আহবান জানান।

ইমা

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...