রবিবার, ২১ জুন ২০২৬

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী ‘ইইই ডে-২০২২’ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘ইলেকট্রিক্যাল সার্জ’  শিরোনামে ‘ইইই ডে-২০২২’ উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে আজ ৮ই ডিসেম্বর (বৃহস্পতিবার)  সকাল ১১ টায় উৎসবের প্রথমদিনে ইইই বিভাগের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ইএমই ভবন থেকে পুরকৌশল ভবন হয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

পরে সকাল ১১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রুবাইয়াৎ তানভীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং ইইই বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া। ‘১৮ ব্যাচের শিক্ষার্থী মো. ইফতেখার ইবনে জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন বিভাগের ম্যানেজার প্রকৌশলী মুশফিকুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এবারের ইইই ডে-২০২২ এর আহ্বায়ক ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. সম্পদ ঘোষ।

দিবসটি উপলক্ষ্যে বেলা  সাড়ে ১২ ঘটিকায় “বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইইই বিভাগের শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির সুবিধা” (Government Job in Bangladesh: Power Sector Perspective) শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী জনাব আফরোজা আক্তার এবং “ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে পদার্পণের উপযোগী দক্ষতা আনায়ন” (Landing on the Industry with Feature-Fit Skill Set) শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন বিভাগের ম্যানেজার প্রকৌশলী মুশফিকুর রহমান।

তিনদিনব্যাপী ইইই ডে-এর অনুষ্ঠানমালার দ্বিতীয়দিনে থাকছে সার্কিট অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও কেইস প্রতিযোগিতা এবং সমাপনী দিনে থাকছে প্রীতি ফুটবল ম্যাচ, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতি অনুষ্ঠান প্রভৃতি।

ইমা

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...