সোমবার, ২৯ জুন ২০২৬

বিএনপি মানুষের পাশে দাঁডায় না, মানুষ পোড়ানোর রাজনীতি করে : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মানুষের পাশে দাঁডায় না, মানুষ পোড়ানোর রাজনীতি করে।

মন্ত্রী বলেন, ‘বিএনপি হচ্ছে শীতের অতিথি পাখি, নির্বাচন আসলেই তাদের দেখা যায়। করোনার সময় এদের দেখা যায় না, মানুষের দু:সময়ে এদের পাওয়া যায় না। মানুষ পোড়ানো হচ্ছে বিএনপির রাজনীতি।’
তিনি বলেন, ‘আগামী ১০ তারিখ বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। তাদের পছন্দ রাস্তা। কারণ তারা যাতে রাস্তায় নেমে যানবাহনে আগুন দিতে পারে।’

তথ্যমন্ত্রী আজ বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার আগে দেয়া বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। ১৪ বছরে বদলে গেছে দেশ। কিন্তু বিএনপি এই উন্নয়ন দেখতে পায় না, কারণ দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। অপরদিকে শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।’
কক্সবাজারের উন্নয়নকে অভূতপূর্ব বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, লক্ষ কোটি টাকার উন্নয়নে কক্সবাজার বদলে গেছে। বিদেশ থেকে যারা আসেন তারা কক্সবাজারকে চিনতে পারেন না। শেখ হাসিনার সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে। আগামী বছর এই পর্যটন নগরীতে ট্রেন আসবে। চট্টগ্রামমুখী কক্সবাজার সড়কও আধুনিক মানের হচ্ছে, জানান মন্ত্রী।

জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি সন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...